অঞ্জন চট্টোপাধ্যায়,১৪ ফেব্রুয়ারি:- ফুল ফুটলো বাগানে , লিগ জয়ের আরও কাছে পৌঁছালো মোহনবাগান। ঘরের মাঠে নেরোকা এফসি’কে ৬-২ গোলে হারিয়ে আইলিগের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল মোহনবাগান । ১০ মিনিটের মাথায় বেইতিয়ার কর্নার থেকে হেডে গোল করে বাগানকে এগিয়ে দেন ফ্রান গঞ্জালেজ। দু’মিনিট পরেই ফের বেইতিয়ার কর্নার থেকে তুরসুনভের ভলিতে হেড করে ব্যবধান বাড়ান ফ্রান মোরান্তে। দেখে মনে হচ্ছিল মোহন ফুটবলারদের সুনামি আছড়ে পড়ছে নেরোকা বক্সে । ২৩ মিনিটে ফের বেইতিয়ার ক্রসে হেডে গোল করে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ফ্রান গঞ্জালেজ। ২৫ মিনিটেই নিজের হ্যাটট্রিক পেতে পারতেন গঞ্জালেজ।এর তিন মিনিটের মধ্যে দ্বিতীয় গোলটি আসে ফ্রান মোরান্তের পা থেকে। তুরসুনভের পাস থেকে গোল মোরান্তের। ম্যাচের ২৪ মিনিটে জোসেবা বেইতিয়ার পাস থেকে মোহনবাগানের পক্ষে লিড বাড়ান ফ্রান গঞ্জালেস।
৩৭ মিনিটে ম্যাচে নিজের একমাত্র গোলটি করে মোহনবাগানকে ৪-০ গোলে এগিয়ে দেন বাবা দিওয়ারা। দ্বিতীযার্ধেও একই ছবি দেখা যায়। বাগান ফুটবলাররা নিজেদের মধ্যে পাসিং ফুটবল খেলতে থাকেন। তারমধ্যেই ধাক্কা খায় বাগান ডিফেন্স। বক্সের মধ্যে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বাগান অধিনায়ক ধনচন্দ্র সিংকে। পেনাল্টি পায় নেরোকা। আদজার পেনাল্টি বাঁচিয়ে দেন শঙ্কর। তারপরে দলে কিছু বদল ঘটান সবুজ-মেরুন কোচ কিবু ভিকুনা। ৭০ মিনিটে পরিবর্ত হিসেবে নেমে মোহনবাগানের হয়ে ছয় নম্বর গোল করেন রোমারিও জেসুরাজ ৷ এরপর দুটি দল চেষ্টা করলেও গোল আসেনি ৷ শেষমেশ ৬-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় মোহনবাগান ৷ মোহনবাগান বনাম নেরোকা এফসি ম্যাচে মোট আট গোল অনেক নতুন পরিসংখ্যানের জন্ম দিল । এই নিয়ে টানা দশ ম্যাচ অপরাজিত রয়েছে মোহনবাগান । চলতি আই লিগে একটি ম্যাচে সবচেয়ে বেশি গোল করল দলটি পাশাপাশি সবুজ মেরুনের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন ফ্রান গঞ্জালেস।Related Articles
বাঁকরার ছিনতাই এর ঘটনায় গ্রেপ্তার ২।
হাওড়া, ২৪ আগস্ট:- চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে প্রকাশ্য দিবালোকে হাওড়ার বাঁকড়ায় জনবহুল এলাকায় ছিনতাইয়ের ঘটনায় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে ডোমজুড় থানার পুলিশ। বাঁকড়া আউটপোস্ট তদন্ত কেন্দ্র ও ডোমজুড় থানার বিশেষ অভিযানে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই এদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গতকাল বাঁকড়ার ওই ছিনতাইয়ের ঘটনায় পাঁশকুড়া থেকে […]
ওয়ার্নারদের ৩৪ রানে হারিয়ে ফের শীর্ষে রোহিতের দল ।
স্পোর্টস ডেস্ক , ৪ অক্টোবর:- ফের আরও একবার হাইস্কোরিং ম্যাচের সাক্ষী থাকল ঐতিহাসিক শারজা ক্রিকেট স্টেডিয়াম৷ তবে এবার রান তাড়া করতে নেমে দু’শো রান তুলতে পারল না সানরাইজার্স হায়দরাবাদ৷ তাদের ৩৪ রানে হারিয়ে ফের একবার পয়েন্ট তালিকায় এক নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স৷ এদিন টস জিতে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স স্কোর বোর্ডে ২০৮ রান […]
রাজ্যপালকে বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২ নভেম্বর:- রাজ্যপালকে বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী। এদিন সন্ধ্যায় রাজভবনে যান তিনি। সন্ধ্যা ছটা নাগাদ রাজভবনে পৌঁছান মুখ্যমন্ত্রী। আধঘণ্টার কিছু বেশি সময় সেখানে ছিলেন। রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, এদিন নিছক সৌজন্য সাক্ষাৎ করতে এবং বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে তিনি রাজ ভবনে এসেছিলেন। উল্লেখ্য উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে রাজ্যপাল আজই […]







