কলকাতা, ১৬ আগস্ট:- হাওড়ার ডুমুরজেলা স্টেডিয়ামে ক্রিকেট একাডেমি গঠন করার জন্য সিএবিকে ৯৯ বছরের লিজে প্রায় ১৪ একর জমি দিল রাজ্য সরকার। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের ছেলেমেয়েদের মধ্য থেকে ভালো ক্রিকেটার তৈরি করতে এক বছর আগেই সিএবি কে একাডেমি গঠন করার জন্য এই জমি দেওয়া হয়েছিল। তবে তখন ৩০ বছরের লিজ এই জমি দেওয়ার কথা বলা হয়েছিল। সি এ বি এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন করা হয়েছিল ৩০ এর বদলে ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হোক। এদিন মন্ত্রিসভা সেই আবেদনে সিলমোহর দিল।
Related Articles
জনসাধারণের মতের ভিত্তিতেই মাধ্যমিক , উচ্চ- মাধ্যমিক পরীক্ষা করাতে চায় সরকার।
কলকাতা , ৬ জুন:- চলতি কোভিড পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া উচিত হবে কিনা রাজ্য সরকার এবার সে ব্যাপারে সাধারণ মানুষের মতামত চেয়েছে। আগামীকালের মধ্যে ইমেইল মারফত এব্যাপারে ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ রাজ্যের আপামর সাধারণ মানুষের কাছে মতামত চাওয়া হয়েছে। আজ রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে আজ বর্তমান পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক […]
সিসি ক্যামেরার ছবি দেখেই সনাক্ত অপরাধীদের। উদ্ধার চোরাই ইমিটেশনের গয়না।
হাওড়া, ৬ মে:- সিসি ক্যামেরার ফুটেজ দেখে অবশেষে সনাক্ত অপরাধীরা। উদ্ধার হলো চোরাই ইমিটেশনের গয়না। অভিযোগ, হাওড়ার এসি মার্কেটের একটি দোকানের তালা ভেঙে প্রায় চল্লিশ হাজার টাকার ইমিটেশনের গয়না সহ অন্যান্য প্রশাধনী সামগ্রী চুরি গিয়েছিল। কয়েকদিন পর অবশেষে সেই ঘটনায় দোষীদের সনাক্ত করা সম্ভব হলো। দোকানের সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে যাদের চুরি করতে দেখা […]
ডেঙ্গুতে মৃত্যু হাওড়ার গৃহবধূর।
হাওড়া, ২৭ অক্টোবর:- ডেঙ্গুতে মৃত্যু হলো হাওড়ার এক গৃহবধূর। হাওড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গোরাবাজার এলাকার বাসিন্দা ওই গৃহবধূর নাম নীতু সিং (৩১)। গত ১৭ তারিখ জ্বরে আক্রান্ত হন তিনি। নীতুদেবীকে প্রথমে হাওড়া হাসপাতাল পরে গত ১৮ তারিখ তাঁকে ভর্তি করা হয় গোলাবাড়ির এক বেসরকারি হাসপাতালে। সেখানেই গতকাল রাতে তাঁর মৃত্যু হয়। Post Views: 276





