উঃ২৪পরগনা, ১৫ আগস্ট:- ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসের দিন রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী ভেঙে দিল, খড়দহ – রহড়ার একমাত্র গান্ধী মূর্তি। কলঙ্কময় ঘটনাটি ঘটেছে খড়দহ রহড়ার অরুণাচল মোড়ে। দিনের পর দিন খড়দহ অঞ্চলে কিছু দুষ্কৃতী হানা হয়ে থাকলেও গান্ধী মূর্তির উপর এমন কলঙ্কময় ঘটনা প্রথমবার। খড়দহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকন্ঠ বণিক এই ঘটনাকে নিন্দনীয় এবং অসামাজিক কার্যকলাপের আখ্যা দিয়েছে। স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙার পিছনে কে বা কারা আছে, তদন্ত করে দেখছে রহড়া থানার পুলিশ।
Related Articles
শাহজাহানের সম্পত্তি যদি ২৫০ কোটি হয়, তার ৭৫ শতাংশ কালীঘাটে গেছে ! হুগলিতে সুকান্ত।
হুগলি, ১৪ মে:- চতুর্থ দফার ভোট শেষ হয়েছে। দুই একটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর শান্তিতেই মিটেছে রাজ্যের ভোট গ্রহন। শেষ দফার ভোটে বাংলায় এক লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সে প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বাহিনী মোতায়েন করলেই হবেনা তাকে আরো সক্রিয় হতে হবে। অনেক জায়গায় জওয়ানদের নিষ্ক্রিয় দেখাচ্ছে তাদের […]
রাস্তায় আবর্জনার মধ্যে পড়ে বিজেপির দলীয় পতাকা , উত্তেজনা হাওড়ার ব্যাঁটরায়।
হাওড়া , ৭ ডিসেম্বর:- রাস্তার ডাস্টবিনে এবং পাশেই ময়লার আবর্জনার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিজেপির দলীয় পতাকা। সোমবার এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ল হাওড়ার ব্যাঁটরায়। জানা গেছে, রবিবার রাতের অন্ধকারে কেউ বা কারা বিজেপি’র পতাকা খুলে ফেলে দেয় ডাস্টবিনে। ব্যাঁটরা থানা এলাকার এইচআইটি কোয়ার্টার সংলগ্ন বৃন্দাবন মল্লিক লেনে ওই ঘটনা ঘটে। একটি ডাস্টবিনে ও […]
মেয়ের অন্নপ্রাশনের খরচ বাঁচিয়ে সমাজসেবায় এগিয়ে এলেন দম্পতি।
হাওড়া , ২৮ ফেব্রুয়ারি:- মেয়ের অন্নপ্রাশনের খরচ বাঁচিয়ে সেই টাকায় সাধারণ গরীব মানুষের সেবার কাজে এগিয়ে এলেন এক দম্পতি। ওই দম্পতির ইচ্ছেতেই রবিবার সকালে হাওড়ার কাসুন্দিয়ার স্বামী বিবেকানন্দ রোডে “আমরা বাউণ্ডুলে”র তরফে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। যেখানে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। ওই দম্পতি জানান, তাদের ছোট্ট মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানের […]




