হাওড়া , ৩১ জুলাই:- বুধ ও বৃহস্পতিবার দু’দিনের অতি ভারী বৃষ্টিতে হাওড়ার টিকিয়াপাড়ায় কারশেডে জল জমার দরুণ ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়েছিল। গতকাল এর জেরে বহু ট্রেন বাতিল করতে হয়েছিল। টিকিয়াপাড়া কারশেড, ঝিল সাইডিং এবং হাওড়া গুডস কোচিং ইয়ার্ড জলে ডুবে যাওয়ার ফলে রেললাইনে স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থা অচল হয়ে পড়েছিল। এর জেরে ম্যানুয়ালি ট্রেন চলাচল করানো হচ্ছিল। অটোমেটিক সিগনাল বিকল হয়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। আজ সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় রেলের তরফ থেকে পাম্প চালিয়ে জমা জল বের করা হচ্ছে।
Related Articles
নির্বাচন কমিশন প্রাথমিকভাবে ৬৪০০ বুথকে অত্যন্ত সংবেদনশীল বলে চিহ্নিত করেছে।
রিংকা পাত্র , ২৫ ফেব্রুয়ারি:- রাজ্যে সাম্প্রতিক সহিংসতার ঘটনা বিবেচনা করে, নির্বাচন কমিশন প্রাথমিকভাবে ৬৪০০ বুথকে অত্যন্ত সংবেদনশীল বলে চিহ্নিত করেছে এবং ইঙ্গিত দিয়েছে যে নির্বাচনের তারিখ গুলির অগ্রগতির সঙ্গে সংখ্যাটি দ্রুত গুনতে চলেছে। পশ্চিমবঙ্গের ডেপুটি কমিশনার ইনচার্জ সুদীপ জৈন পরের সপ্তাহে ডিইও, এসপি এবং সিপিদের সাথে বৈঠককালে রাজ্য পরিদর্শন করতে যাওয়ার সম্ভাব্য রাজ্য প্রশাসনকে […]
মানুষের স্বার্থে ফের জনমুখী বাজেট পেশের তোড়জোড় নবান্নের।
কলকাতা, ৩১ জানুয়ারি:- লাগাতার দু’বছর অতিমারীর কামড়ে বেহাল অবস্থা অর্থনীতির। পদে পদে রয়েছে কেন্দ্রের ‘অসহযোগিতা’। তবু রাজ্যের মানুষের স্বার্থে ফের জনমুখী বাজেট পেশের তোড়জোড় করছে নবান্ন। বেশ কয়েক মাস আগেই বিভিন্ন দফতরের আয়-ব্যয়ের হিসেব জমা পড়েছে নবান্নে। বাজেটে আগামী আর্থিক বছরের জন্য ওইসব দফতরের ব্যয়ের সংস্থান করতে হবে। তবে এর সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক সুরক্ষা […]
পোড়া হাটে অগ্নিকান্ডের পর আজ থেকে সাফাইয়ের কাজ শুরু করল হাওড়া পৌরনিগম।
হাওড়া, ২৭ জুলাই:- পুরনিগমের প্রতিনিধিরা গতকালই ঘুরে দেখেন হাওড়ার পোড়া মঙ্গলাহাট। এর একদিনের মধ্যেই আজ থেকে হাটের পোড়া অংশে সাফাইয়ের কাজ শুরু করলো হাওড়া পৌরনিগম। মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন হওয়ার পর থেকে পুরো জায়গাটাই গতকাল পর্যন্ত পুলিশের তরফে সিল করা ছিল। হাটের অবশেষে পোড়া অংশে সাফাইয়ের কাজ আজ থেকে শুরু হয়েছে। সিআইডি ও ফরেনসিক […]








