হাওড়া, ২৭ জুলাই:- বেহাল নিকাশির প্রতিবাদে তুমুল বিক্ষোভ হাওড়ার শলপে। পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারীরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাওড়ার ডোমজুড়ের সলপ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বেহাল নিকাশির প্রতিবাদে স্থানীয়রা এদিন বিক্ষোভ দেখায়। বন্ধ করে দেওয়া হয় পঞ্চায়েত অফিসের কাজকর্ম। অভিযোগ দীর্ঘদিন ধরে নিবড়া, পঞ্চাননতলা, মোল্লাপাড়ার বিস্তীর্ণ অঞ্চল জলের নিচে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার মানুষ। ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Related Articles
করোনাকে ভয় না করেই দিনরাত জামাইবাবু কে খুঁজতে পথে ঘাটে শ্যালক দেবল মুখার্জি।
হুগলি, ৫ জুন:- করোনার আবহে উত্তরপাড়া কোতরং উদয়ন পল্লী এলাকা থেকে এক বৃদ্ধ নিখোঁজ।প্রতিদিনের মত গত ২৫ মে ভোর বেলায় পাড়ার মধ্যে প্রাতঃ ভ্রমণে বেরোয় দুলাল চ্যাটার্জি ৬১।ভোর বেলায় বেরোলেও বেলা হয়ে গেলে বাড়িতে না আসায় খোঁজা খুঁজি শুরু করে দেয় বাড়ির লোকজন।সকাল থেকে রাত গড়িয়ে গেলেও বাড়িতে না আসায় উত্তরপাড়া থানায় নিখোঁজের অভিযোগ জানান […]
অপু থেকে ফেলুদা , বাঙলা চলচ্চিত্রের যুগাবসান !
কলকাতা , ১৫ নভেম্বর:- নিভে গেল দীপের আলো। চলে গেল বাঙালির ফেলুদা। দীর্ঘ ৪০ দিনের লড়াই শেষ। বাংলা চলচ্চিত্রের এক যুগের অবসান। প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার দুপুর ১২ টা ১৫ মিনিটে বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। করোনায় আক্রান্ত হয়েছিলেন সৌমিত্র বাবু। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা […]
আবারও বন্ধ হলো হাওড়া জুটমিল। কাজ হারালেন প্রায় আড়াই হাজার শ্রমিক।
হাওড়া, ১২ ফেব্রুয়ারি:- আবারও বন্ধ হলো শিবপুরের হাওড়া জুট মিল। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুললো মিল গেটে। এরই প্রতিবাদে এদিন মিলের গেটের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় সামিল হন এখানকার শ্রমিকরা। মিলের শ্রমিক সংগঠনের সদস্য জানান, ২০১৩ সাল থেকে ইচ্ছাকৃতভাবে মিলে অচলাবস্থা তৈরি করছে মিল কর্তৃপক্ষ।এর আগেও অনেকবার মিল বন্ধ করেছে। অভিযোগ, এবারও কোনও আলোচনা […]







