হুগলি, ১৯ জুলাই:- সিঙ্গুর গ্রামীন হাসপাতালে আজ বিশেষ ক্যাম্প করে তৃতীয় লিঙ্গের জনসাধারণকে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হল। জেলা স্বাস্হ্য দফতর ও সিঙ্গুর ব্লক প্রশাসনের উদ্যোগে এদিন তাঁদের কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়। সকাল থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য ভীড় জমায় তৃতীয় লিঙ্গের মানুষজন। ভ্যাকসিন পেয়ে খুশি বৃহন্নলারা। তারা জানিয়েছে, রাজ্য সরকার এই কোভিড পরিস্থিতিতে তাঁদের শরীর সুস্থ রাখার যে প্রয়াস নিয়ে ভ্যাকসিনের উদ্যোগ নিয়েছে, তাতে তারা খুশি।
Related Articles
রাজ্যের সহযোগিতা মিললে কেন্দ্রীয় সরকার তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলবে।
কলকাতা, ৬ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের সবধরনের সহযোগিতা পেলে কেন্দ্রীয় সরকার তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, রাজ্য সরকার জমি দিলেই কেন্দ্রীয় সরকার সেখানে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলতে আগ্রহী। পাশাপাশি কেন্দ্রের দেওয়া সব ধরনের শর্ত মেনে নিলে সেখানে কাজ শুরু […]
ফিরছে ইংলিশ প্রিমিয়র লিগ, ঘোষিত নয়া ক্রীড়াসূচি।
স্পোর্টস ডেস্ক , ২৮ মে:- করোনা আবহেই বিশ্ব ফুটবলের আরও একটি জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট শুরুর দিন ঘোষণা হয়ে গেল। আগামী ১৭ জুন থেকে ফের শুরু হতে চলেছে ইংলিশ প্রিমিয়র লিগ। প্রথম দিনই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার সিটি ও আর্সেনাল। ওই একই দিনে অন্য ম্যাচে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা বনাম শেফিল্ড ইউনাইটেড। এই দুই ম্যাচ […]
রাজভবন গেলেন মুখ্যমন্ত্রী৷
কলকাতা, ১৪ জুলাই:- কিছুক্ষণ আগেই রাজ ভবনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী৷ জানা গিয়েছে রাজ্য বাজেট এবং বিধান পরিষদ গঠন নিয়েই মূলত জগদীপ ধনখড়ের সঙ্গে আলোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিকেল চারটে থেকে দু’ জনের মধ্যে বৈঠক শুরু হয়েছে বলে খবর ৷ Post Views: 288




