হাওড়া, ১২ জুলাই:- ফের আগুন হাওড়ায়। আজ ভোররাতের ঘটনা। সালকিয়া বাঁধাঘাটের বার্নিং ঘাট সংলগ্ন একটি তুলোর গোডাউনে ওই আগুন লাগে। খবর পেয়ে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। তবে হতাহতের খবর নেই। কিভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই ওই আগুন লাগে। গোডাউনের ভিতরে ছাঁট তুলো মজুত ছিল। আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে। উল্লেখ্য, এদিন ভোররাতে হাওড়ার সালকিয়ার বাঁধাঘাটে ওই ছাঁট তুলোর গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। স্থানীয় মানুষজন কালো ধোঁয়া দেখতে পেয়ে দমকলকে খবর দেন। আগুনে ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার বলে অনুমান করা হচ্ছে।
Related Articles
গার্ড লাইন বক্স তুলে দেওয়ার প্রতিবাদ। হাওড়া স্টেশনে DRM অফিসের সামনে চলছে ধর্না।
হাওড়া, ২৫ মার্চ:- গার্ড লাইন বক্স তুলে দেওয়ার প্রতিবাদে শুক্রবার হাওড়া স্টেশনে DRM অফিসের সামনে চলছে ধর্না। গার্ড লাইন বক্স তুলে দেওয়ার প্রতিবাদ সহ একাধিক দাবিকে সামনে রেখে এদিন অল ইন্ডিয়া গার্ডস কাউন্সিলের পক্ষ থেকে হাওড়ায় ডিআরএম কার্য্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনের গার্ড বা ট্রেন ম্যানেজাররা এতে সামিল হয়েছেন। Post […]
খেলতে যাবার পথে গুরাপে সড়ক দুর্ঘটনার কবলে সার্দান সমিতির কোচ ও কর্তার গাড়ি।
হুগলি, ৩০ আগস্ট:- কলকাতা প্রিমিয়ার লিগে সাদার্ন সমিতি ও পাঠচক্রের ম্যাচ দুর্গাপুরে। দুর্গাপুরে যাওয়ার সময়েই দুর্ঘটনার কবলে পড়েন সাদার্ন সমিতির কর্তা ও কোচ। গুড়াপের কাছে তাঁদের গাড়ি দুর্ঘটনা হয়। উল্টে যায় সাদার্ন কর্তা ও কোচের গাড়ি। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমানে। গুরুতর চোট পান সাদার্ন সমিতির ভাইস প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়। কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচ […]
জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্পে সেনাবাহিনীর জমি বিনামূল্যে রেলকে দেবার ব্যাপারে অনুরোধ জানাবে রাজ্য।
কলকাতা, ১ জুলাই:- জোকা-বিবাদি বাগ মেট্রো প্রকল্পে সেনাবাহিনীর জমি যাতে বিনামূল্যে রেলকে ব্যবহার করতে দেওয়া হয় সেব্যপারে রাজ্য সরকার প্রতিরক্ষা মন্ত্রককে অনুরোধ জানাবে।এই সংক্রান্ত জটিলতা কাটাতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী প্রতিরক্ষা মন্ত্রককে চিঠি দেবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।মেট্রো প্রকল্পের জমি সমস্যা নিয়ে সম্প্রতি মুখ্য সচিবের পৌরহিত্যে মেট্রোরেল ও সেনা কর্তৃপক্ষের মধ্যে বৈঠক বসে। ধর্মতলা ও […]






