বিধান নগর, ১১ জুলাই:- আজ পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তর 24 পরগনা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী এবং রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতি অদিতি মুন্সির উদ্যোগে বাগুইআটি ভিআইপি রোড সংলগ্ন সাবওয়ের সামনে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। এ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি এবং স্থানীয় বিধায়ক শ্রীমতি অদিতি মুন্সি। সহ রাজারহাট বিধানসভা কেন্দ্রের অন্যান্য কডিনেটর গন। মূলত জ্বালানি গ্যাস ও পেট্রোল ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব কায়দায় একটি নৌকা সামনে রেখে প্রতীকী হিসাবে এই অবস্থান-বিক্ষোভ কর্মসূচির আয়োজন। এ ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা যুব সভাপতি জানান যে কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জন্য রাজ্য তথা সারা দেশের সাধারণ মানুষ আজ ভুক্তভোগী। এছাড়াও তিনি বলেন যে অবিলম্বে কেন্দ্রীয় সরকার যদি পেট্রোপণ্য বর্ধিত মূল্য নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করে তবে আগামী দিনে দেশের জনগণের জন্য চরম দুর্দিন আগত।
Related Articles
শ্বাসনালীতে বেলুন আটকে গিয়ে মৃত্যু হল ৭ বছরের শিশুর।
দ:২৪পরগনা,৪ মার্চ:- ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ঢোলাহাট থানা থানার দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের আটঘেরি এলাকায়। গ্রামে পূজা থাকায় কিশোরী মোহনপুর থেকে বাবা নেপাল ও মা অপর্ণা বেরার সঙ্গে মামা শিবশঙ্কর বাঁশের বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে মামার বাড়ির কাছে মেলায় বন্ধু-বান্ধবদের সঙ্গে গিয়ে বেলুন কেনে, বন্ধু বান্ধবীরা মিলে বেলুন ফোলাছিলো বলে জানা […]
করোনা হানা দিলো ইডির দপ্তরে।
কলকাতা , ১৩ এপ্রিল:- রাজ্যের এনফর্সমেন্ট ডিরেক্টরেট- ইডির দপ্তরে চার আধিকারিকের করোনা সংক্রমন ধরা পড়েছে। তারা সকলেই হোম আইসলেশন এ রয়েছেন। স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে ওই দপ্তরের মোট ২৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ৪ জনের পজিটিভ রিপোর্ট আসে। Post Views: 361
দীর্ঘদিন স্কুলে না আসার অভিযোগ, শিক্ষক নেতাকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ হাওড়ায়।
হাওড়া, ২৪ এপ্রিল:- দীর্ঘদিন স্কুলে না আসার অভিযোগ। শিক্ষক নেতাকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ এবার হাওড়ার নিবরায়। অভিযোগ, শিক্ষা সেলের সদস্য এবং শাসক দলের জেলা সদরের সংগঠনের সভাপতি থাকার সুবাদে দীর্ঘদিন ধরে স্কুলে অনুপস্থিত থাকতেন হাওড়া ডোমজুড়ের নিবরার এক স্কুলের ওই শিক্ষক। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি স্কুলে আসেন না। ছাত্রদের পড়াশোনা করান না। সোমবার সকালে গ্রামবাসীরা […]







