হাওড়া, ৬ জুলাই:- গণপরিবহন চালু হবার পর ৬ দিন পেরিয়ে গেলেও এখনও অমিল বেসরকারি বাস, মিনিবাস। ভোগান্তি যাত্রীদের। গত বৃহস্পতিবার থেকে অন্যান্য বিষয়ের সঙ্গেই গণ পরিবহণও চালু হয়েছিল। কিন্তু এরপরেও বেসরকারি বাস, মিনিবাস রাস্তায় সেভাবে নামেনি। এর জেরে প্রায় রোজই চরম ভোগান্তির শিকার হচ্ছেন আমজনতা। জ্বালানির টানা দাম বৃদ্ধির জেরে সমস্যাকেই এরজন্য দায়ী করেছেন বেসরকারি বাস, মিনিবাসের মালিকরা। ফলে লকডাউন শিথিল হলেও সেই সংখ্যায় বেসরকারি বাস রাস্তায় নামতে দেখা যায়নি। ফলে কাজে বের হওয়া মানুষদের রোজই বাস পেতে নাজেহাল হতে হচ্ছে। গতকাল ছিল সোমবার সপ্তাহের প্রথম দিন। এদিনও হাওড়া ব্রিজে অফিস যাত্রীদের ভোগান্তির ছবি দেখা যায়। ৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি বাস চালানোর কথা বলা হলেও, বেসরকারি বাস মিনিবাস পথে কম নামায় সরকারি বাসগুলোতে যথেষ্ট ভীড় ছিল। গাড়ি না পেয়ে যাত্রীরা অনেকেই ফেরি পারাপার করে অফিসে রওনা হন।
Related Articles
হাওড়ায় চাকা ফেটে বিপত্তি, নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকলো লরি।
হাওড়া, ৩০ জুলাই:- হাওড়ার উনসানিতে চাকা ফেটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে লরি ঢুকে গেলো চায়ের দোকানে। গুরুতর জখম ২। নিয়ন্ত্রণ হারিয়ে দুরন্ত গতিতে চায়ের দোকানে ঢুকে পড়ল একটি লরি। এই ঘটনায় দু’জন গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার বিকেলে হাওড়ার জগাছা উনসানির পোদোপাড়া হাই স্কুলের কাছে। জানা, গেছে লরির সামনের চাকা আচমকা […]
পরীক্ষার পাশাপাশি প্রতিবছর নিয়োগ হোক, দাবি টেট পরীক্ষার্থীদের।
হুগলি, ২৪ ডিসেম্বর:- বারোটায় শুরু হয় টেট পরীক্ষা। হুগলি জেলার ৩১ টি কেন্দ্রে পরীক্ষায় বসছেন ১২১৫০ জন পরীক্ষার্থী। চুঁচুড়া ডাফ হাইস্কুলে পরীক্ষার্থীর সংখ্যা ৪০০ জন। সকাল দশটা থেকে স্কুলের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে অপেক্ষার পর গেট খোলে। একে একে স্কুলে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। চুঁচুড়া মল্লিকবাটি পাঠাশালা, হুগলি কলিজিয়েট স্কুল, চন্দননগর কানাইলাল, বকৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির, […]
কেন্দ্রের থেকে প্রায় দু হাজার ইলেকট্রিক বাস পাচ্ছে রাজ্য সরকার।
কলকাতা, ২৯ এপ্রিল:- কেন্দ্রীয় সরকারের বৈদুত্যিক ও হাইব্রিড গাড়িকে উত্সাহ দান প্রকল্প-ফেমের আওতায় রাজ্য সরকার প্রায় ২ হাজার টি ইলেকট্রিক বাস পাচ্ছে। এর মধ্যে আড়াইশটি বাতানুকুল ও বাকি ১৭৫০ টি সাধারণ বাস। জানা গিয়েছে, বাস চলাচল শুরু করার পর ১০ লক্ষ কিলোমিটার বা ১০ বছর তা চালানোর দায়িত্ব থাকবে রাজ্য সরকারের। বাস চালানোর জন্য রাজ্য […]









