আরামবাগ, ৫ জুলাই:- আট লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন পঞ্চায়েত সদস্যরা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পুড়শুড়া ব্লকে। এদিন হুগলির পুরশুড়া চিলাডাঙ্গী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ মোট ১৪ জন সদস্য পুরশুড়ার সমষ্টি উন্নয়ন অধিকারীক অচিন্ত্য ঘোষের কাছে বেশ কিছু সমস্যা নিয়ে চিলাডাঙ্গী গ্রামপঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে হাজির হন। পাশাপাশি উপস্থিত ছিলেন পুড়শুড়া ব্লকের চিলাডাঙ্গী গ্রামের বহু তৃণমূল নেতা কর্মী। তৃণমূল পরিচালিত চিলাডাঙ্গী গ্রাম পঞ্চায়েতে প্রধান লিপিকা মাইতির বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি কয়েক লক্ষ টাকা নয়ছয় করেছেন। তার হিসাব চাইলে কয়েকদিন আগে মারধরের ঘটনা ঘটে। প্রধান তাকে মারধরের অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করেন। এরপর এদিন দলেরই পঞ্চায়েত প্রধানের অপসারণ চেয়ে বিডিওর দ্বারস্থ হলেন উপপ্রধান সহ বেশিরভাগ সদস্য। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পুড়শুড়ায়। এই বিষয়ে পুড়শুড়ার বিডিও অচিন্ত ঘোষ জানান, চিলাডাঙ্গী পঞ্চায়েতের বেশ কিছু সদস্য অনাস্থা জমা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।সবমিলিয়ে এদিন তৃনমুল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তৃনমুল পঞ্চায়েত সদস্যেদের অনাস্থা আনার ঘটনায় রাজনৈতিক চাপান উতর শুরু হয়েছে।
Related Articles
সিঙ্গুরে টাটার জমি দিদিমনির শাড়ির মতো সাদা হয়ে যাচ্ছে – দিলীপ ঘোষ।
হুগলি , ২৪ নভেম্বর:- হুগলি জেলার চন্দননগরের প্রবর্তক আশ্রম ঘুরে দেখলেন বিজেপি দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার ঋষি অরবিন্দের স্মৃতি বিজড়িত চন্দননগরের প্রবর্তক আশ্রম পরিদর্শন করলেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন চন্দননগরের অনেক ইতিহাস আছে, এখানে বহু জ্ঞানী গুণী মানুষ আসতেন। তবে সেইসব মনীষীদের স্মৃতি বিজড়িত স্থানগুলির উন্নতির জন্য রাজ্য সরকার কিছু ভাবছেনা।বিজেপি রাজ্যে […]
হকারদের উপর আরপিএফের অত্যাচারের প্রতিবাদে সভা হাওড়ায়।
হাওড়া, ৩১ জানুয়ারি:- রেলের হকারদের উপর আরপিএফের অত্যাচারের প্রতিবাদে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল শ্রমিক সংগঠনের প্রতিবাদ সভা হলো হাওড়ায়। বুধবার বিকেলে হাওড়া স্টেশনে ডিআরএম অফিসের বিপরীতে ওই সভার আয়োজন করা হয়। ডিআরএম অফিসে দেওয়া হয় ডেপুটেশন। এদিন তৃণমূল ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, রেল হকারদের উপর আরপিএফ নজিরবিহীন আক্রমণ চালাচ্ছে। তাদের উপর জুলুম […]
ভোট লুট করতে ২০১১ থেকেই বিদেশের টাকা তৃণমূলে ঢুকেছে, সাংবাদিক সম্মেলনে সেলিম।
হুগলি, ২৩ ফেব্রুয়ারি:- ডোনাল্ড ট্রাম্প বলছেন ২১ মিলিয়ন ডলার মোদির জন্য বিজেপির জন্য পাঠানো হয়েছিল গত নির্বাচনে। আর আমরা জানি ২০১১ নির্বাচন থেকে বিদেশের টাকা তৃণমূলের জন্যও ঢুকেছে। ভোট লুট করার জন্য।মানুষের ভোটকে অনুপ্রাণিত করার জন্য বিজেপি তৃণমূল উভয়েই এই বিদেশী টাকা ব্যবহার করেছে। সেই কারণে কেউ কাউকে দোষারোপ করে না। আমাদের সময় যখন ভোটার […]










