হুগলি ,৪ জুলাই:- সকাল থেকে কয়েক ঘন্টা মুষলধারে বৃষ্টিতে গঙ্গার সীমানা পাঁচিল ধসে চাঞ্চল্য ছড়াল। রবিবার শ্রীরামপুরের নেহেরু নগর কলোনিতে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গঙ্গা তীরবর্তী বাসিন্দাদের মধ্যে। স্থানীয়দের দাবী দুপুরের দিকে বৃষ্টি কমতেই হঠাৎই ধ্বস নামে। বেশ কয়েক জনের বাড়িতে পাঁচিল ভেঙে পড়ে। এই ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা দুর্ঘটনাগ্রস্থ বাড়ির লোকজন দের নিরাপদ স্থানে নিয়ে যায়। শ্রীরামপুর থানার পুলিশ এসে বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।
Related Articles
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ল চালক, বিপরীত দিক থেকে আসা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, আবগাড়ি আধিকারিক সহ তিনজন প্রাণে বাঁচলেন।
হুগলি, ২৭ মার্চ:- চুঁচুড়া বিবেকানন্দ রোডে দূর্ঘটনা দুটি চার চাকা গাড়ির। চুঁচুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্তর ভাইপো রোশন বাবা গৌতম দত্তকে কলকাতার হাসপাতাল থেকে দেখে বাড়ি ফিরছিলেন। পিপুলপাতির দিক থেকে কারবালার দিকে যাচ্ছিল সেই গাড়িটি। অন্য আরেকটি গাড়ি হুগলির মোড় থেকে চুঁচুড়ার দিকে যাচ্ছিল। যে গাড়িটিতে ছিলেন আবগারি দপ্তরের চন্দননগরের সুপারেনটেনডেন্ট কৈশিক […]
লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফে আগুন।
হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফে আগুন। শুক্রবার হাওড়া স্টেশনে ঢোকার মুখে একটি ডাউন লোকাল ট্রেনের প্যানটোগ্রাফে হঠাৎই আগুন লাগে। প্লাটফর্মে ঢোকার আগেই ট্রেনটি দাঁড়িয়ে যায়। চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, ঘটনাটি ঘটলেও আগুন সঙ্গে সঙ্গে নিভে যায়। এতে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি। যাত্রীরাও সবাই […]
মুরগির মাংসের দোকানের পিছনে বিলুপ্তপ্রায় কচ্ছপের মাংসের ব্যবসা, পর্দাফাঁস করলো কানাইপুর ফাঁড়ির পুলিশ
হুগলি ,১৪মার্চ:- হুগলি জেলার কোন্নগরের কানাইপুর কলোনি বাজার এলাকায় মুরগির মাংসের দোকানের আড়ালে রমরমিয়ে চলছিল বিলুপ্তপ্রায় কচ্ছপের মাংসের ব্যবসা।গোপনসূত্রে খবর পেয়ে কানাইপুর বাসাই কলোনি বাজারে মাংস ব্যাবসায়ী বাপ্পা বাগচীর বাড়িতে হানা দেয় কানাইপুর বিট হাউসের অফিসার ইনচার্জ অনুপ মন্ডলের নেতৃত্বে কানাইপুর বিট হাউসের পুলিশ।এরপর ওই মাংস ব্যাবসায়ীর বাড়ি থেকে বহুসংখ্যক কচ্ছপ উদ্ধার করে পুলিশ।মাংস ব্যবসায়ী […]





