হাওড়া, ৩ জুলাই:- ডোমজুড়ের পায়রাটুলিতে প্লাস্টিক পাইপের কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে তিনজন আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। আপাতত ওই কারখানা বন্ধ রাখা হয়েছে। গ্রামবাসীদের অনুমান, কারখানার কোনও কেমিক্যাল জাতীয় কিছু থেকেই এরা প্রত্যেকে অসুস্থ হয়ে থাকতে পারেন। এদের মধ্যে ২ জনকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে নার্সিংহোমে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। এলাকাবাসীর দাবি ওই প্লাস্টিক কারখানায় যেসব রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তার থেকেও এরা অসুস্থ হতে পারেন। কারখানা মালিককে আলোচনার জন্য ডাকা হয়েছে। অর্থাভাবে এদের চিকিৎসার যাতে না কোনও অসুবিধা হয় তারজন্য গ্রামের মানুষ সকলের কাছ থেকে অর্থ সংগ্রহ করে প্রাথমিকভাবে এদের চিকিৎসার ব্যবস্থা করেছেন।
Related Articles
উত্তরপাড়ায় জন শুনানিতে জাতীয় মহিলা কমিশন।
হুগলি, ৬ জুন:- নারীদের উপর হওয়ায় অত্যাচার তার লিপিবদ্ধ অভিযোগ এবং কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তার উপরই জন শুনানী। ভিক্টিম পরিবারের সঙ্গে কথা বলছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার, কাউন্সিলররা। রয়েছেন আইনজীবী, হুগলি ও হাওড়া গ্রামীন পুলিশ, চন্দননগর ও হাওড়া সিটি পুলিশ আধিকারীকরা, দুই জেলা প্রশাসনের আধিকারীক অতিরিক্ত জেলা শাসক উপস্থিত রয়েছেন। উত্তরপাড়া […]
শেওরাফুলিতে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ কল্যাণ ব্যানার্জী।
হুগলি , ১৯ নভেম্বর:- শেওরাফুলিতে নোনাডাঙ্গা এথলেটিক ক্লাবের পুজোর উদ্বোধন করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী। বৃহস্পতিবার ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন সাংসদ। এদিন পুজোর উদ্বোধনে এসে শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল কল্যাণ ব্যানার্জীকে। এদিন কল্যাণ ব্যানার্জী বলেন শিশির অধিকারী আমার পিতৃতুল্য তাই অধিকারী পরিবারের সাথে আমার সম্পর্ক খুবই ভালো। নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দুর বড় […]
নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে প্রায় ৩০ ফুট নিচে খালে পড়ল ট্রাক , নিখোঁজ চালক ও খালাসি।
হাওড়া , ১৭ জুলাই:- নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়ার সাঁত্রাগাছি ব্রিজের রেলিং ভেঙে প্রায় ৩০ ফুট নিচে খালে পড়ে গেল একটি ট্রাক। শনিবার ভোর ৪টে নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। কলকাতার দিক থেকে হাওড়ার সাঁত্রাগাছির দিকে আসার পথে ব্রিজে ওঠার মুখেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রথমে বাঁ দিকের রেলিংয়ে ধাক্কা মারে। এরপরে ট্রাকটি উল্টোদিকে ডান দিকের রেলিংয়ে ধাক্কা মেরে […]







