কলকাতা, ৩০ জুন:- রাজ্যে ক্যান্সার আক্রান্তদের সুচিকিৎসার ব্যবস্থা করতে রাজ্য সরকার টাটা মেমোরিয়াল সংস্থার সঙ্গে হাত মিলিয়ে রাজ্যের দুটি ক্যান্সার হাসপাতাল তৈরি করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন। তিনি বলেন রাজ্যের ক্যান্সার আক্রান্তের ২৫ শতাংশ মুম্বইয়ে চিকিৎসার জন্য যায়। তাদের সেখানে থাকা-খাওয়া এবং চিকিৎসার জন্য নানা রকমের অসুবিধার সম্মুখীন হতে হয়। এই পরিস্থিতিতে তাদের সুরাহা করে দিতে টাটা মেমোরিয়ালের সঙ্গে হাত মিলিয়ে এসএসকেএমে একটি ক্যান্সার হাসপাতাল তৈরি হবে। পাশাপাশি উত্তরবঙ্গেও রাজ্য সরকার ও টাটা মেমোরিয়াল এর যৌথ উদ্যোগে একটি ক্যান্সার হাসপাতাল তৈরি করা হবে বলে তিনি জানিয়েছেন। এর ফলে আগামী দিনে রাজ্যের ক্যান্সারাক্রান্তরা এ রাজ্যেই সুচিকিৎসার সুযোগ পাবেন।
Related Articles
সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বস্ত্রদান।
হুগলি, ২৮ সেপ্টেম্বর:- সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে সিঙ্গুরের বিধায়ক তথা বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবী মান্নার উদ্যোগে আজ সকাল থেকে সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ব্লকের 4000 জন মানুষকে নতুন বস্ত্র বিতরণ করেন। উপস্থিত ছিলেন সিঙ্গুর ব্লকের বিডিও সৌভিক ঘোষাল। প্রতি বছরের ন্যায় এইবছরও সিঙ্গুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের মানুষের হাতে তুলে […]
চন্দননগরে পিসির বাড়ি বেড়াতে এসে নিখোঁজ বালক। সিসিটিভির ফুটেজ দেখে তদন্তে পুলিশ।
হুগলি, ২৫ জুলাই:- পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দনগরের সুরেরপুকুরে বাসিন্দা ঝন্টু পাশোয়ান, স্ত্রী সঞ্জু দেবীকে নিয়ে তার শ্বশুর বাড়ি বিহারের বৈশালী জেলার পাতেপুর থানার বওহারা গ্রামে গিয়েছিলেন গত সপ্তাহে। গত রবিবার গঙ্গাসাগর এক্সপ্রেসে চন্দননগর ফেরেন তাঁরা। ঝন্টুর সঙ্গে তার শ্বশুর শ্বাশুড়ি চন্দননগরে আসেন চোখের ডাক্তার দেখাতে। দাদু ঠাকুমার সঙ্গে চন্দননগর আসবে বলে বায়না […]
উত্তরবঙ্গ সফর বাতিলে রাজনৈতিক রঙকেই দায়ী করলেন রাজ্যপাল।
কলকাতা, ১৮ এপ্রিল:- উদ্ভূত রাজনৈতিক বিতর্কের প্রেক্ষিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর প্রস্তাবিত উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ভোটের সময় সম্ভাব্য হিংসা রুখতে এবং মানুষের পাশে থাকতেই তিনি নির্বাচনের সময় রাস্তায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। সংবিধান অনুযায়ী কেউ রাজ্যপালকে বাধাও দিতে পারে না। কিন্তু তাঁর এই উদ্যোগকে রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে। যা রাজ্যপাল […]











