হুগলি, ২৫ জুন:- ১৯৭৫ সালের আজকের দিনে দেশব্যাপী জরুরি অবস্থা জারি হয়েছিলো। এই দিনটিকে স্মরন করে প্রত্যেক বছর অবস্থান বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসুচি পালন করে ভারতীয় জনতা পার্টি। চুঁচুড়ার আয়োজিত বিজেপির এই কর্মসুচিতেই উপস্থিত হন হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন ঘড়ির মোড়ের পাদদেশে বসে পরে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। এখানে মূলত পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে তৃণমূলকে কাঠঘড়ায় তোলা হয়। সাংসদ বলেন পশ্চিমবঙ্গে আবারও একটা জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে।
Related Articles
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার কবল থেকে বেঁচে বাড়ি ফিরলেন ১১ জন পরিযায়ী শ্রমিক।
পূর্ব বর্ধমান, ৪ জুন:- এখন পর্যন্ত যা জানা যাচ্ছে উড়িষ্যার দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের কবলে পড়েছেন মন্তেশ্বর এলাকার প্রায় ২৫ থেকে ২৬ জন পরিযায়ী শ্রমিক ও মানুষজন। মন্তেশ্বর এলাকার উড়িষ্যার বালেশ্বরে দুর্ঘটনগ্রস্ত ট্রেন থেকে মৃত্যুর হাত থেকে বেঁচে বাড়ি ফিরলেন শনিবার রাত বারোটা পর্যন্ত মন্তেশ্বর গ্রামের ৭জন ও ভারূচার ১জন মন্তেশ্বর এলাকার দেওয়ানিয়ার পান্না হাজরা সহ ৩জন […]
হাওড়ায় বিস্ফোরক প্রসুন
হাওড়া, ২৯ জানুয়ারি:- উলুবেড়িয়ায় সবলা মেলার উদ্বোধনে গিয়ে বিস্ফোরক হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জি। হাওড়া সদর কেন্দ্র থেকে পালিয়ে আসতে চাইছি, ওখানে বড় বড় নেতা বড় বড় কথা, আমাকে গ্রামীন হাওড়া তথা উলুবেড়িয়া সাব ডিভিশন কেন্দ্রে নিয়ে আসুন, রাজ্যের মন্ত্রী পুলক রায়কে এমনই আবেদন জানান সাংসদ। আমি পালিয়ে আসতে চাইছি ওখান থেকে। এখানে এলে গোল্ড কাপ […]
চাহিদা কম, বায়না আসছে না। মাথায় হাত আন্দুল প্রশস্ত’র মৃৎশিল্পীদের।
হাওড়া, ১৪ সেপ্টেম্বর:- চাহিদা কম, বায়না আসছে না। মাথায় হাত আন্দুল প্রশস্ত’র মৃৎশিল্পীদের। গত বছর লকডাউনের পর থেকেই ব্যবসায় মন্দা চলছিল। ক্লাবগুলো পুজোর বাজেট কাটছাঁট করায় ঠাকুর গড়েও দাম পাচ্ছিলেন না মৃৎশিল্পীরা। সেই মন্দার জের এখনও কাটেনি। হাওড়ার আন্দুলের প্রশস্ত’র প্রতিমা শিল্পীদের তাই এখন মাথায় হাত। চলতি সপ্তাহেই বিশ্বকর্মা পুজো। শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। কারিগর […]









