কলকাতা, ২৫ জুন:- রাজ্য বিধানসভার পাবলিক একাউন্টস কমিটির সদস্যপদের জন্য জমা পড়া কুড়িটি আবেদনপত্রের সবকটিই বৈধ বলে বিবেচিত হয়েছে। ওই কমিটির কুড়িটি পদের জন্য সমসংখ্যক মনোনয়ন মনোনয়ন জমা পড়ায় আর নির্বাচনের প্রয়োজন হবে না। এরপরে বিধানসভার অধ্যক্ষ নিজ ক্ষমতা বলে পি এসির যেকোনো একজন সদস্যকে ওই কমিটির চেয়ারম্যান হিসাবে মনোনীত করতে পারেন বলে বিধানসভা সূত্রে জানা গেছে। এদিকে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া মুকুল রায়ের মনোনয়ন বাতিল করার জন্য বিজেপির তরফে অধ্যক্ষের কাছে আবেদন জানানো হয়। কিন্তু মনোনয়ন পত্র পরীক্ষা করে দেখার পর সেটি বৈধ হিসেবে গৃহীত হয় বলে বিধানসভার সূত্রে খবর। উল্লেখ্য মুকুলবাবু গত সপ্তাহেই পি এ সির সদস্য পদের জন্য মনোনয়ন জমা দেন। তার মনোনয়নপত্র স্বাক্ষর করেন অম্বিকা রায় ও বিষ্ণু প্রসাদ শর্মা। আগামী সোমবার বিধানসভায় পিএসসির সদস্য নির্বাচনের কথা ছিল। ঐদিন ডাকা সর্বদল বৈঠক এর অধ্যক্ষ আনুষ্ঠানিকভাবে পিএসসি সদস্য ও চেয়ারম্যানের নাম ঘোষণা করতে পারেন বলে জানা গিয়েছে।
Related Articles
হেলমেটহীন বাইক অভিযানে নেমে বাইক যাত্রী মহিলার সঙ্গে বচসা পুলিশের।
হাওড়া, ২৬ আগস্ট:- হেলমেটহীন বাইক আরোহী ধরার সময়ে এক মহিলার সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ল পুলিশ। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় হাওড়ার বালিতে। জানা গেছে, বৃহস্পতিবার বালি থানার পক্ষ থেকে বেলুড় মঠ পোস্ট অফিসের সামনে হেলমেটহীন বাইক আরোহীদের বিরুদ্ধে অভিযান চলছিল। সেই সময় ওই মহিলা ও তাঁর স্বামীর সঙ্গে বাইকে যাওয়ার সময়ে পুলিশ তাঁদের আটকায়। অভিযোগ, বাইক […]
“বাংলা মোদের গর্ব” হাওড়ায়।
হাওড়া, ১০ ডিসেম্বর:- রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে “বাংলা মোদের গর্ব” শীর্ষক তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হাওড়ায়। প্রতিদিন বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত হাওড়ার চ্যাটার্জিপাড়ায় ব্যাঁটরা সম্মিলনী ময়দানে মেলা, এক্সপো, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় এর উদ্বোধন হয়। […]
ধানক্ষেতে পোকার আক্রমণ, কৃষকের মাথায় হাত।
মালদা,৩০ নভেম্বর:- আবহাওয়া ভালো থাকায় অতিরিক্ত ফলন হয়েছে দেখে খুশিতে ছিলেন চাষীরা। আমন ধান পাক ধরার পর তা কেটে রেখেছেন জমিতে। শুকানোর পর তা তুলে নিয়ে গিয়ে মাড়াই করবেন। কিন্তু শেষ লগ্নে শীষকাটা ল্যাদা পোকার হানায় মালদহের হরিশ্চন্দ্রপুরের আমন চাষিদের মাথায় হাত পড়েছে। উইপোকার হানায় ভয়াবহ পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন। কেন না, যেভাবে পোকা […]




