হাওড়া, ২৫ জুন:- গৃহকর্ত্রীকে বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল হাওড়ার ব্যাঁটরায়। শুক্রবার বিকেলে ওই ঘটনা ঘটে। গৃহকর্তা এবং তাঁদের ছেলে বাড়িতে ছিলেন না। সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘরের মধ্যে আচমকা ঢুকে পড়ে দুষ্কৃতিরা। এরপর গৃহকর্ত্রীকে পিছমোড়া করে ঘরের মধ্যে বেঁধে রেখে অবাধে লুঠপাট চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা। এদিন বিকেলে হাওড়ার ব্যাঁটরায় হৃদয় ব্যানার্জি লেনের গয়লাপাড়ায় গৃহকর্ত্রীকে বেঁধে রেখে ওই ডাকাতির ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে ব্যাটরা থানার পুলিশ। গৃহকর্ত্রীর গলায় ধারাল অস্ত্র ধরে গা থেকে সোনার গয়না লুট করা হয়। আলমারি ভেঙেও লুঠপাট চলে। বেশ কিছু নগদ টাকা নিয়েও চম্পট দেয় দুষ্কৃতীরা।
Related Articles
নবান্নের সামনে দুর্ঘটনা।
হাওড়া,১৮ ডিসেম্বর:- নবান্নের সামনে ঘটলো দুর্ঘটনা। দ্বিতীয় হুগলী সেতুর সংযোগকারী রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি ট্যাঙ্কার। এর নিচে আটকে রয়েছেন এক ব্যক্তি। ঘটনাস্থলে পুলিশ। উদ্ধারের চেষ্টা চলছে। Post Views: 383
সরকারি হাসপাতালগুলিতে স্থায়ী কোভিড ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ২৩ ডিসেম্বর:- কোভিড নিয়ে এখনই কড়াকড়ির পথে না হাঁটলেও ফের সংক্রমণের বাড়বাড়ন্তের আশঙ্কার কথা মাথায় রেখে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। বিভিন্ন সরকারি হাসপাতালে স্থায়ী কোভিড ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য রাজ্যের স্বাস্থ্য দফতর ইতিমধ্যে ৩০৭ কোটি টাকা বরাদ্দও করেছে।এই টাকায় বিভিন্ন জেলা হাসপাতালে স্থায়ী কোভিড ইউনিট তৈরির কাজ শুরু হয়েছে।দেশের […]
লক্ষ্মীর হাত দিয়ে লক্ষ্মী ভান্ডারের ফ্রম বিলি খানাকুলে।
খানাকুল , ৮ সেপ্টেম্বর:- লক্ষ্মীর হাত দিয়ে লক্ষ্মী ভান্ডারের ফ্রম বিলি, দুয়ারে সরকারের উৎসাহ তুঙ্গে। আরামবাগ মহকুমার খানাকুল এক নম্বর ব্লকের পোল ১ অঞ্চলে অভিনব পদ্ধতিতে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফ্রম বিলি করতে দেখা গেলো। দুয়ারে সরকার ক্যাম্প চলাকালীন লক্ষ্মী সাজে দেখা যায় দুই মহিলাকে। তারা দেবী লক্ষ্মীর সাজে সেজে সিংহাসনে বসে আছেন। সেখান থেকেই তাঁরা […]






