সুদীপ দাস, ২২ জুন:- মঙ্গলবার আরামবাগের নতিবপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলো প্রায় ৫০০ কর্মী। বিগত দিনে বিজেপি করার জন্য মাথা মুন্ডন করে রিতিমত প্রায়শ্চিত্ত করলো সকলে। আনুষ্ঠানিকভাবে ন্যাড়া হওয়ার পরই তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় সাংসদ অপরূপা পোদ্দার। যা নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে জেলার রাজনৈতিক মহলে। এনিয়ে আরামবাগের তৃণমূল সাংসদ সহ স্থানীয় নেতৃত্বরা খুশি প্রকাশ করলেও উল্টো সুর তৃণমূলের হুগলী জেলা সভাপতি দিলীপ যাদবের গলায়। তিনি বলেন তৃণমূলে যোগ দিতে গেলে দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী হতে হবে। তারপর দলীয় সিস্টেমের মধ্যে স্থানীয় নেতৃত্বরা জেলা কমিটি এবং জেলা কমিটি রাজ্য নেতৃত্বকে জানিয়ে অনুমতি মিললেই তৃণমূলে যোগদান করা যায়। দিলীপবাবুর এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তাহলে এদিন আরামবাগের যোগদান অনুষ্ঠান সম্পর্কে অবগতই ছিলেন না জেলা সভাপতি দিলীপ যাদব।
Related Articles
পরিস্থিতি প্রায় স্বাভাবিক, চলছে পুলিশের টহলদারী।
হাওড়া, ৩১ মার্চ:- রামনবমীর মিছিল ঘিরে গতকাল অশান্তির ঘটনার পর আজ সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল। গতকাল রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল শিবপুরে। পরে রাতের দিক থেকে আজ সকাল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু পরিস্থিতি ফের অশান্ত হয়ে ওঠে বেলার পর থেকে। এদিন ফের প্রচুর মানুষ রাস্তায় বেরিয়ে গতকালের ঘটনার প্রতিবাদে […]
ফের চিকিৎসার অভাবে প্রাণ গেলো এক যুবকের ।
উঃ২৪পরগনা , ১৪ আগস্ট:- ফের চিকিৎসার অভাবে প্রাণ গেলো এক যুবকের । কয়েকটি হাসপাতাল ঘুরেও মিললো না চিকিৎসা । ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বারাকপুর মোহনপুর বরোকাঠালিয়া । মৃত যুবকের নাম দীপঙ্কর সিংহ রায় একটি বেসরকারি সংস্থার কর্মী ।۔পরিবারের লোক জানান নার্ভের সমস্যা নিয়ে ভুগছিল । এরপর গতকাল বিকেলে শ্বাসকষ্ট শুরু হয় । কাল রাত ৮۔৩০ […]
গঙ্গাসাগর মেলায় জনসমাগম সামাল দিতে অতিরিক্ত বাস ও ট্রেনের ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৭ ডিসেম্বর:- আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বৈঠকে বসেছেন। মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ১৫ জন মন্ত্রী ও ১৮ টি দফতরের সচিবেরা বৈঠকে উপস্থিত রয়েছেন। একইসঙ্গে গঙ্গাসাগর মেলা সঙ্গে যুক্ত থাকার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও রয়েছেন ওই বৈঠকে। বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সচিবদের কাছ থেকে মেলার প্রস্তুতি সংক্রান্ত খোঁজখবর নেওয়ার পর মুখ্যমন্ত্রী […]










