হুগলি, ২২ জুন:- বর্ষার শুরুতেই একতলা ছেড়ে দোতলায় বসবাস। দূর্গাপুজোর পর আবার দোতলা ছেড়ে একতলায় আসা। বর্ষা মানেই আতঙ্ক ডানকুনি পৌরসভার একাধিক ওয়ার্ডে। বর্ষার শুরু থেকে ফুলপ্যান্ট পড়া বন্ধ ডানকুনি পৌরসভার ১৫ নং ওয়ার্ডের দক্ষিণ স্টেশনপল্লী এলাকার নাগরিকদের। আক্ষেপের সুরে ব্যার্থতার দায় স্বীকার করেছেন ১৫ ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর কৃষ্ণেন্দু মিত্র। প্রায় ২৫ বছর ধরে এই জল যন্ত্রণা নিয়ে বাস করছে পৌরসভার ৪, ৫, ৯, ১৩, ১৪, ১৫, ১৮, ২০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা। আনুমানিক ১৫ থেকে ১৮ হাজার নাগরিক এই জলযন্রনা নিয়ে বাস করছে। এলাকায় মশা, মাছি, সাপের উপদ্রবের পাশাপাশি বাড়ছে চর্মরোগ। ডানকুনি স্টেশন রোড সহ শহরের অলিগলি রাস্তা জলের তলায়। জল ঢুকেছে বাড়ি ঘরে। জল যন্ত্রনার ছবি ডানকুনি শহর জুড়ে। ডানকুনি পুরসভার পক্ষ থেকে পাম্প চালিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হলেও স্থায়ী কোনো ব্যবস্থা না হওয়ায় দুর্ভোগ কাটেনি। ডানকুনি পৌরসভার নিকাশি ব্যবস্থার স্থায়ী এবং সুষ্ঠ সমাধান না হওয়ার কারণে ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ।
Related Articles
অবশেষে চারদিনের কর্মবিরতি জয় এনে দিল পৌরসভার অস্থায়ী কর্মীদের।
সুদীপ দাস , ২৪ জুন:- অবশেষে চারদিনের কর্মবিরতি জয় এনে দিল পৌরসভার অস্থায়ী কর্মীদের। প্রসঙ্গত বেশ কিছু ধরেই অস্থায়ী কর্মীদের আন্দোলন শুরু হয়েছে চুঁচুড়া পুরসভায়। আন্দোলনর সূত্রপাত হয় নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতিকে কেন্দ্র করে। তাদের দাবি ছিল অস্থায়ী কর্মীদেরই স্থায়ী পদে নিয়োগ করতে হবে। এই নিয়ে দফায় দফায় এর আগেই অস্থায়ী কর্মীরা পুরসভায় বিক্ষোভ প্রদর্শন করেছেন। […]
হাওড়ায় পুলিশ সুপার অভিযোগ কাণ্ডে মীনাক্ষী মুখার্জি সহ ছয় জনের হাওড়া আদালতে শুনানি ছিল আজ।
হাওড়া, ৪ মার্চ:- আনিস খানের ঘটনা নিয়ে হাওড়ার এসপি অফিস অভিযান-কান্ডে মীনাক্ষী মুখার্জি সহ ১৬ জনের আজ হাওড়া আদালতে শুনানি ছিল। সেই শুনানি প্রক্রিয়ায় বিশিষ্ট বাম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে এদিন সওয়াল জবাব করেন। পরে তিনি জানান, মীনাক্ষী মুখার্জি সহ ১৬ জনের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা আদালত খতিয়ে দেখবে। আহত পুলিশ কর্মীদের […]
দল বিরোধী কার্যকলাপের জন্য দুই নেতা-নেত্রীকে বহিস্কার করলো তৃণমূল।
কলকাতা, ৮ ডিসেম্বর:- দল বিরোধী কার্যকলাপের জন্য সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ও তনিমা চট্টোপাধ্যায়কে এবার দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। আসন্ন কলকাতা পুরভোটে নির্দল প্রার্থী হিসেবে দেওয়া মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে বহিষ্কার করা হবে বলে আগেই বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার সেইমত দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন দক্ষিণ […]










