মালদা, ৪ ফেব্রুয়ারি:- নির্বাচনের এখনো দিনক্ষন ঘোষনা হয়নি। প্রার্থী নির্বাচন দূর কি বাত। তার আগেই মালদার চাঁচলে দেওয়াল দখলে রাখতে মাঠে নেমে পড়ল শাসকদল। বৃহস্পতিবার তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি চাঁচল শহরের একাধিক এলাকায় দেওয়াল দখলে নামে।আর এই দেওয়াল লিখনকে ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির তরজা। এদিন দেওয়াল লিখন শুরুতে চাঁচল-১ নং ব্লকের আইএনটিটিইসির সহ সভাপতি টিঙ্কু আলি বলেন,চাঁচল এলাকার সর্বত্রই দেওয়াল লিখন শুরূ হয়েছে। তিনি আরোও দাবি করে বলেন,রাজ্যে তৃতীয় বারের মতো মমতা ব্যানার্জী মসনদে বসবে। এবং চাঁচলেও ঘাসফুল ফুঁটবে বলে আক্ষেপের সূরে বলেছেন টিঙ্কু আলী। বিজেপি চাঁচলে শুধু না রাজ্যেও এবার আসছে এমনটাই সূর চড়িয়ে বললেন মালদা জেলা বিজেপি কমিটির সম্পাদক দীপঙ্কর রাম।চাঁচলের মানুষ বুঝতে শিখেছে,পদ্মফুলের বোতামেই টিপ দিবে সবাই বলে দাবি করে বলেন বিজেপির দীপঙ্কর রাম।
Related Articles
নির্বাচন পরবর্তী হিংসাকে লঘু করে না দেখতে জেলা প্রশাসনকে নির্দেশ রাজ্যের।
কলকাতা,৪ জুলাই:- আদালতের নির্দেশ মেনে রাজ্যে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের কোন ঘটনাকে যেন লঘু করে না দেখা হয় রাজ্য সরকার জেলা প্রশাসনকে সেই নির্দেশ দিয়েছে। নির্বাচন পরবর্তী সন্ত্রাস নিয়ে কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ শুক্রবার রাজ্যকে প্রতিটি ঘটনার জন্য আলাদাভাবে এফ আই আর দায়ের করার যে নির্দেশ দিয়েছে তার প্রেক্ষিতে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র আজ […]
দূর্ঘটনা যতই ঘটুক, পরিযায়ী শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙেছে।
হুগলি,৯ মে:- দূর্ঘটনা যতই ঘটুক, পরিযায়ী শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। কাজ হারিয়ে যে যার জন্মভূমিতে ফিরে আসতে নিজেদের পা-কেই ভরসা করছেন। এবারে বীরভূমের রামপুরহাট থেকে হুগলীর পোলবায় পায়ে হেটে ফিরলো তিন শ্রমিক। তাঁরা সকলেই পোলবা থানার রাজহাটের বাসিন্দা। যদিও প্রায় ২০০ কিমি হেটে ক্লান্ত শ্রমিকরা কিন্তু বাড়িতে ঢোকার আগে পোলবা স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছন। সেখানে তাঁদের […]
অ্যালুমিনিয়াম কারখানায় বয়লার ফেটে জখম এক মহিলা সহ ৪ শ্রমিক।
হাওড়া, ২৭ সেপ্টেম্বর:- অ্যালুমিনিয়ামের কড়া তৈরির কারখানার বয়লার ফেটে জখম হলেন এক মহিলা সহ ৪ শ্রমিক। হাওড়ার উলুবেড়িয়া থানার খেয়ারাস্তা মোড়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে, বুধবার বিকেলে কাজ চলার সময় হঠাৎই ফেটে যায় ওই বয়লার। ঘটনার তীব্রতায় ভেঙে যায় ইঁটের দেওয়াল। সেই ঘটনায় জখম হন ৪ শ্রমিক। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া […]







