কলকাতা, ১৯ জুন:- রাজ্যে সেইল এর দুটি কারখানা সরিয়ে নেওয়া বা সেখানকার কর্মী সংকোচন করার কোন পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন। সংস্থার অধীনে থাকা দূর্গাপুর স্টিল প্লান্ট এবং বার্ন পুরের ইস্কো স্টিল প্লান্ট দুটি এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া এবং বর্তমান পরিস্থিতিতে কর্মী সংকোচন করার পরিকল্পনার কড়া সমালোচনা করে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রীয় মন্ত্রীকে যে চিঠি দিয়েছিলেন তার উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী এই দুটি মর্যাদাপূর্ণ কারখানায় আরো বিনিয়োগ বাড়িয়ে তা সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়ে অর্থমন্ত্রীকে পাল্টা চিঠি দিয়েছেন। কারখানা দুটি চালাতে কাঁচামাল হিসেবে যে লৌহ আকরিক প্রয়োজন হয় তা বর্তমানে অন্য রাজ্য থেকে আনা হলেও ভবিষ্যতে রাজ্য সরকারের সহায়তায় এখানেই উৎপাদন করার পরিকল্পনা রয়েছে বলেও কেন্দ্রীয় মন্ত্রী তার চিঠিতে উল্লেখ করেছেন। উল্লেখ্য কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের অধীনে থাকা এই সংস্থাটি বর্তমানে বছরে একুশ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন করে। আগামী নয় বছরের মধ্যে তা বাড়িয়ে ৫০ মিলিয়ন টন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
Related Articles
পুলিশের কমিউনিটি কিচেন হাওড়ায়। উদ্বোধনে হাওড়ার নগরপাল।
হাওড়া , ২০ মে:- পাশে আছি’ এই বার্তা তুলে ধরে করোনাকালে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল হাওড়া সিটি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হাওড়ার মালিপাঁচঘড়া থানার উদ্যোগে কমিউনিটি কিচেন প্রকল্পের শুভ সূচনা হয়। এর সূচনা করেন হাওড়ার নগরপাল সি সুধাকর। উপস্থিত ছিলেন মালিপাঁচঘড়া থানার আইসি অমিত কুমার মিত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এ […]
আগামী এক সপ্তাহের মধ্যে একাধিক কর্মসূচি নিয়ে রাজ্যে পা রাখতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কলকাতা , ৩০ জানুয়ারি:- দিল্লি বিস্ফোরণের জেরে বাতিল হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর। যার ফলে খানিকটা মুষড়ে পরেছেন রাজ্যের বিজেপি নেতা কর্মীরা। কিন্তু খবর আগামী এক সপ্তাহের মধ্যে একাধিক কর্মসূচি নিয়ে রাজ্যে পা রাখতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সফর মূলত সরকারি হলেও দু-একটি রাজনৈতিক কর্মসূচিতেও তাঁকে দেখা যেতে পারে বলে […]
হাওড়া স্টেশনে প্রতিবাদে নামলেন হকাররা।
হাওড়া, ১৪ সেপ্টেম্বর:- কোন্নগরের ঘটনার প্রতিবাদে আরপিএফের বিরুদ্ধে এবার একযোগে রুখে দাঁড়ালেন রেলের হকাররা। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়া স্টেশনেই মাল নিয়ে বসে পড়েন রেলের হকাররা। কয়েকশো হকার হাওড়া স্টেশনেই সন্ধে থেকে হকারি করতে বসে পড়েন। জাতীয় বাংলা সম্মেলনের সভাপতির অভিযোগ, গতকাল কোন্নগরে রাতের অন্ধকারে আরপিএফ তাদের বেশ কিছু হকারদের দোকান তুলে নিয়ে যায়। তাদের হকারি বন্ধ […]




