কলকাতা , ১১ জুন:- প্রতিবেদনটি লেখার সময় দুপুর ১২টা ৫০মিনিট। নদীতে “বান” নয়, এই মুহুর্তে সবথেকে বড় খবর আজ দুপুরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন মুকুল রায়। আজ দুুপুরেই কোলকাতায় তৃণমূল ভবনে দলবদলুদের ফেরানো নিয়ে বৈঠক রয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর মমতার হাত দিয়েই তৃণমূলের পতাকা নিতে চলেছেন একসময়ে তৃণমূলের সেকেন্ড ম্যান বলে পরিচিত মুকুল। এই মুহুর্তে মুকুল রায় সল্টলেকে নিজের বাসভবনে ছেলে শুভ্রাংশুর সাথে বৈঠক করছেন। সূত্রের খবর এদিনই বাবার সাথে ছেলেও তৃণমূলে ফিরতে পারেন। আশঙ্কা ছিলোই। বিজেপিতে শুভেন্দুর গুরুত্ব বাড়ায় সেই আশঙ্কা এবারে হয়তো সত্যি হতেই চলেছে। এখন জোর জল্পনা বিজেপি নামক নদীতে বান তুলে বড়সড় ভাঙন ধরাতে পারেন “রাজনৈতিক চানক্য” বলে পরিচিত কাঁচরাপাড়ার এই “মুকুল”।
Related Articles
বহুতলে আগুন লাগলে আর মই নয়,হুগলি- চুঁচুড়া পৌরসভা আনলো স্কাই লিফটার।
হুগলি, ১৫ জুন:- ঝড়ে গাছ পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে, বহুতলে আগুন লাগলে আর মই নিয়ে দৌড়তে হবে না, হুগলি চুঁচুড়া পুরসভার স্কাই লিফটার সেই কাজ করবে অনায়াসে। অতিতে আয়লা, ফনি অথবা আমপান হালের রেমালের মত ঘূর্নিঝড়ে গাছ ভেঙে পরে, বিদ্যুৎ এর তার ছিঁড়ে বিপর্যস্ত হয়েছে জনজীবন। শহরাঞ্চলে গাছপালা ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে তা ফেরাতে সময় […]
রাজ্যের অবস্থা বদলাতে মমতাকে প্রাক্তন করতে হবে, শ্রীরামপুরে শুভেন্দু।
হুগলি ,২৩ ডিসেম্বর:- শ্রীরামপুরের তৃনমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকরের মিমিক্রির প্রতিবাদ জানিয়ে আজ শ্রীরামপুরে মিছিল বিক্ষোভ সভা করে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কে এম সাহা স্ট্রীট বিজেপি জেলা অফিসের সামনে থেকে বটতলা পর্যন্ত মিছিল হয়।ব টতলায় প্রতিবাদ সভা থেকে শুভেন্দু বলেন, আসলে জগদীপ ধনকর তৃনমূলের বিরুদ্ধে কথা বলতেন রাজ্যপাল থাকার […]
গ্রামীন গ্রন্থগারগুলির শুন্যপদে কর্মী নিয়োগ।
কলকাতা, ২২ সেপ্টেম্বর:- রাজ্যের গ্রামীন গ্রন্থাগার গুলির মানোন্নয়নে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন গ্রামীণ গ্রন্থাগারে শূন্য পদে মোট ৭৩৮ জন কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছেন।রাজ্যের গ্রন্থাগার গুলি নিয়ে সরকারের পরিকল্পনা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি জানান মুখ্য মন্ত্রী ওই নিয়োগের অনুমোদন দিয়েছেন। […]






