কলকাতা , ১০ জুন:- বিশিষ্ট চিত্রপরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য ছবি তাহাদের কথা, বাঘ বাহাদুর, উত্তরা, চরাচর, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ ইত্যাদি। বুদ্ধদেব দাশগুপ্ত স্পেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন অ্যাওয়ার্ড, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ার পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি বুদ্ধদেব দাশগুপ্তের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
Related Articles
পার্কসার্কাস গুলি-কান্ডঃ রিমার হাওড়ার বাড়িতে শোকস্তব্ধ পরিবার।
হাওড়া, ১০ জুন:- কলকাতার পার্কসার্কাসে শুক্রবার ভরদুপুরে গুলি-কাণ্ডে নিহত তরুণী রিমা সিংহের বাড়ি হাওড়ার দাসনগরে। রিমা সিংহের বাড়িতেও এখন কার্যতই শোকের পরিবেশ। শোকস্তব্ধ গোটা পরিবার। বাড়িতে একমাত্র রোজগেরে ছিল সে। হাওড়ার নরসিংহ দত্ত কলেজে আর্টস নিয়ে সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছিল রিমা। ছোট ভাই রয়েছে তার। বাবার কারখানা গত কয়েক বছর ধরে বন্ধ। অভাবের সংসার। […]
সিবিআই তল্লাশি হাওড়ায় ব্যবসায়ীর ফ্ল্যাটে।
হাওড়া, ২৬ সেপ্টেম্বর:- ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষার মূল্যায়নের বরাত পেয়েছিল এস বসু রায় কোম্পানি। ওএমআর শিট মূল্যায়ন করেছিল ওই সংস্থা। সংস্থার কর্ণধার কৌশিক মাঝির হাওড়ার ফ্ল্যাটে মঙ্গলবার সকালে তল্লাশি অভিযান চালায় সিবিআই। গত সপ্তাহেও কৌশিক মাঝিকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। হাওড়ার দাসনগরের ফ্ল্যাটে এদিন তল্লাশি চলছে। Post Views: 347
প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা পেতে উপভোক্তাদের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার বাধ্যতামূলক, জানাল কেন্দ্র।
কলকাতা, ১৩ ডিসেম্বর:- প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাওয়ার জন্য উপভোক্তাদের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক বলে কেন্দ্রীয় সরকার রাজ্যকে জানিয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের গ্রামীণ আবাস প্রকল্পের ডেপুটি ডিরেক্টর জেনারেল গয়া প্রসাদ গতকাল রাজ্যের পঞ্চায়েত সচিবকে লেখা চিঠিতে জানিয়েছেন আবাস যোজনা প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্কে একাউন্টে পাঠানো হবে। আধার নির্ভর পেমেন্ট সিস্টেমের মাধ্যমে […]









