কলকাতা , ৩ মে:- যাঁরা সরাসরি মানু্ষের সঙ্গে কাজ করছেন, তাঁদের ‘সুপার স্প্রেডার’ হিসেবে ধরে নিয়ে আলাদা করে টিকা করণের ব্যবস্থা করছে রাজ্য সরকার। এই তালিকায় হকার, সবজি বিক্রেতা, পরিবন কর্মী সহ অনেকেই রয়েছেন। এদিন এই তালিকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যুক্ত করলেন, বাড়ির পরিচারিকা, ধানকল, ময়দা কলের কর্মী, বৈদ্যুতিন সরঞ্জাম সারাইকর্মী। এঁদেরকেও বিনামূল্যে রাজ্য সরকার টিকা দেওয়ার ব্যবস্থা করবে। আজ নবান্ন সভাঘরে রাজ্যের বনিকসভা গুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে উপস্থিত পরিবহন মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমকে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেন।
Related Articles
ফুরফুরায় হাই মাদ্রাসার ভোটে ধরাশায়ী তৃণমূল।
হুগলি, ৩১ ডিসেম্বর:- মাদ্রাসার ছয়টি আসনের জন্য ভোট গ্রহন হয় আজ। ৫৫০ জন অভিভাবকের মধ্যে ৩২২ জন অভিভবাক ভোট দান প্রক্রিয়ায় অংশ নেন মাদ্রাসার পরিচালন কমিটি গঠনের জন্য। ছয়টি আসনে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তৃনমূল ও সিপিএম আইএসএফ জোটের প্রার্থীরা। ছয়টি আসনেই পরাজিত হয় তৃনমূল। সন্ধার পর ভোট গণনা শেষ হতেই উল্লাসে ফেটে পরে সিপিএম […]
খরদা বিধানসভার উপনির্বাচনে বামেদের অভিনব প্রচার।
উঃ২৪পরগনা, ২০ অক্টোবর:- খরদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী রাজ্য এবং উত্তর ২৪ পরগনা জেলার যুব আন্দোলনের নেতৃত্ব দেবজ্যোতি দাস এর সমর্থনে নির্বাচনী প্রচার শুরু হলো। অভিনব ভাবে এই প্রচার শুরু হয় পঞ্চানন তলা মোড় খড়দা থানা পাশে থেকে ১৯, ১৪, ১৭ ও ১৬ নম্বর ওয়ার্ডে। খরদা পৌরসভা অঞ্চলের এই ওয়ার্ডগুলি পরিক্রমা করা […]
নৈহাটিতে বিজেপি করার অপরাধে কর্মীকে বেধড়ক মার কাঠগড়ায় শাসকদল।
উঃ২৪পরগনা,৪ মার্চ:- নৈহাটিতে বিজেপি করার অপরাধে কর্মীকে বেধড়ক মার শাসকদলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ নৈহাটির ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জয় বিশ্বাস কে বেধড়ক মারধোর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় । ঘটনাটি ঘটেছে এক নম্বর বিজয়নগর লজেন্স কারখানা সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে নৈহাটি থানার বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এসে […]





