কলকাতা , ৩১ মে:- রাজ্যে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় রাজ্য সরকার কঠোর বিধিনিষেধের আওতা থেকে আরও কয়েকটি ক্ষেত্রকে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে জানিয়েছেন এখন থেকে খুচরো দোকানকে আংশিক ছাড় দেওয়া হবে। ওই সব দোকান বেলা ১২টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত খোলা রাখা যাবে। সেইসঙ্গে তথ্য-প্রযুক্তি সংস্থার ক্ষেত্রে ১০ শতাংশ কর্মী নিয়ে কাজে ছাড় দেওয়া হল। টিকাকরণের পর নির্মাণ শিল্পের কর্মীদের কাজে অনুমতি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে করোনার সংক্রমণ অনেকটা কমেছে। রাজ্যে ১ কোটি ৪১ লাখ টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মে মাসে ১৮ লাখ ভ্যাকসিন কেনা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
Related Articles
বিধানসভায় নজিরবিহীনভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন শাসক ও বিরোধী বিধায়করা।
কলকাতা, ২৮ মার্চ:- রামপুরহাটের ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্য বিধানসভার অধিবেশন। বাজেট অধিবেশনের শেষ দিনে সোমবার নজিরবিহীনভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন শাসক ও বিরোধী বিধায়কেরা। শাসক দলের এক বিধায়কের নাক ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে বিজেপির অভিযোগ তাদের এক বিধায়ককে মাটিতে ফেলে মারধর করা হয়েছে। সোমবার অধিবেশনের শুরু থেকেই বগটুই কাণ্ডে মুখ্যমন্ত্রীর […]
হাওড়া সহ রাজ্যের কয়েকটি এলাকাকে করোনার হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে।
হাওড়া,১০ এপ্রিল:- করোনা সতর্কতা হিসাবে দেশজুড়ে চলছে লকডাউন। করোনা আক্রান্তের সংখ্যাও গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই হাওড়া সহ রাজ্যের কয়েকটি এলাকাকে করোনার হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। এরপর থেকেই হাওড়া শহরে পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে। হাওড়া ট্রাফিক পুলিশ সূত্রের খবর, শুক্রবার দুপুর থেকেই হাওড়া ময়দান, বঙ্গবাসী মোড়, মল্লিক ফটক, জিটি রোড সহ শহরের […]
করোনা পরিস্থিতিতে আরো কঠোর রাজ্য , আগামীকাল থেকে ১৫ দিনের সম্পুর্ন লকডাউন।
কলকাতা , ১৫মে:- রাজ্যে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে রাজ্য সরকার আগামীকাল থেকে রাজ্যে দুই সপ্তাহের জন্য আরও কঠোরভাবে কিছু বিধিনিষেধ জারি করেছে। মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে এক ভার্চুয়ালি সাংবাদিক বৈঠকে বলেন জরুরী পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। মেট্রো এবং লোকাল ট্রেনের পাশাপাশি অটো, […]




