হাওড়া , ৩০ মে:- হাওড়ার ব্যাঁটরায় বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃত্যু। কদমতলা এইচআইটি আবাসনের ঘর থেকেই জোড়া মৃতদেহ আজ সকালে পুলিশ এসে উদ্ধার করে। মৃতেরা হলেন মণিমোহন পাল ( ৭১ ) ও মীনা পাল ( ৬৬ )। মীনাদেবী কিডনির সমস্যায় ভুগছিলেন। ওনার ডায়ালিসিস চলছিল। মণিমোহনবাবু অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছিলেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। দেহ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। বাড়িতে দম্পতি একাই থাকতেন। ছেলে থাকেন কলকাতায়। এদিন সকালে বাড়ির পরিচারিকা এসে দম্পতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দরজা ভেজানো ছিল। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে হয়েছে এরা অসুস্থ ছিলেন। সেই কারণেই সম্ভবত ঘরের দরজা ভেজানো ছিল। মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন ছিলনা। কিডনি ফেলিওর বা হার্ট অ্যাটাক বা অন্য কোনও কারণে এদের মৃত্যু কিনা তাও পোস্টমর্টেম রিপোর্ট এলেই তবে জানা যাবে।
Related Articles
দলের পুরোনো কর্মীদের সম্মান জানাল তৃণমূল। মধ্যাহ্নভোজে কর্মীদের জন্য খাবার পরিবেশন করলেন মন্ত্রী নিজেই।
হাওড়া,১৫ মার্চ :- ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির অঙ্গ হিসাবে রবিবার ১৫ মার্চ দলের পুরানো কর্মীদের সম্মান জ্ঞাপন করতে স্বীকৃতি সম্মেলনের আয়োজন করেছিল তৃণমূল। সকালে ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার উদ্যোগে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্র এলাকায় এই নিয়ে এক কর্মসূচির আয়োজন করা হয়। সালকিয়া বাবুডাঙা এলাকার দেবাঙ্গন হলে আয়োজিত ওই অনুষ্ঠানে দলের পুরানো কর্মীদের সম্মানিত করা […]
পেগাসাস কাণ্ডে নিজস্ব তদন্ত কমিশন গঠন করেছে রাজ্য সরকার।
কলকাতা , ২৬ জুলাই:- রাজ্য সরকার পেগাসাস কাণ্ডে নিজস্ব তদন্ত কমিশন গঠন করেছে। নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কমিশন গঠনের কথা ঘোষণা করেন৷ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এম ভি লকুর এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছে৷ পশ্চিমবঙ্গে রাজনৈতিক নেতা সহ কাদের ফোনে আড়ি […]
ইয়াসের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে শুক্রবার থেকে জেলা সফরে মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২৬ মে:- ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুক্রবার থেকে জেলা সফর করবেন। সরেজমিনে পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে তিনি ক্ষয়ক্ষতির পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ স্থির করবেন। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন টাস্কফোর্স তার সঙ্গে থাকবে। মুখ্য সচিব জানিয়েছেন,আগামী ২৮ মে মুখ্যমন্ত্রী বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন আকাশপথে। যে যে […]



