আরামবাগ , ২৯ মে:- শনিবার আরামবাগের রবীন্দ্র ভবনে একটি রক্তদান শিবির হয়ে গেলো। হুগলি গ্রামীণ পুলিশ জেলা ও আরামবাগ ট্রাফিক গার্ডের পরিচালনায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের নাম দেওয়া হয় “উৎসর্গ”। করোনা পরিস্থিতিতে সরকারি স্বাস্থ্য বিধি মেনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।পুলিশ সুত্রে জানা গিয়েছে, রক্তদান শিবিরে আনুমানিক পঞ্চাশজন পুলিশকর্মী রক্ত দান করেন। উল্লেখ্য, সমস্ত কোভিড স্বাস্থ্যবিধি মেনে এবং দূরত্ব বজায় রেখেই এই শিবির আয়োজন করা হয়। এই অতিমারীকালীন পরিস্থিতিতে হাসপাতালগুলিতে যে রক্তের ঘাটতি তৈরী হচ্ছে তার অবসান ঘটানোর উদ্দেশ্যেই, এই শিবির আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল থেকে শুরু করে আরামবাগ ট্রাফিক গার্ডের আধিকারিল কল্যান রায়, অমিয় পালসহ সিভিল ভলেন্টিয়াররা।
Related Articles
ডিসেম্বরের মধ্যেই বিনিয়োগকারী সংস্থার নাম ঘোষণা করতে পারে মোহনবাগান ।
অঞ্জন চট্টোপাধ্যায়,২৭ নভেম্বর:- ইনভেস্টরই হবে। প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জন মিত্রের স্মরণ সভায় এসে একথা জানিয়ে দিলেন মোহনবাগান বর্তমান সচিব টুটু বসু। তিনি বলেন, আইএসএলখেলতে হলে বিনিয়োগকারী সংস্থাই লাগবে। স্পনসরে হবে না। কোন স্পনসরের পক্ষে ৪০ কোটি টাকা দেওয়া সম্ভব নয়। বিনিয়োগকারী সংস্থা এলে যদিও কবে নাগাদ আসতে পারে তা তিনি খোলসা করে বলেননি। তবে বিশ্বস্ত […]
ফের সাঁতরাগাছি ব্রিজে চিনা মাঞ্জায় আহত যুবক।
হাওড়া, ১৭ আগস্ট:- রবিবার হাওড়ার সাঁতরাগাছি ব্রিজে চিনা মাঞ্জায় আহত হয়েছিলেন হাওড়ার বাগনানের বাসিন্দা এক ব্যক্তি। তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই ফের সেই সাঁতরাগাছি ব্রিজেই চিনা মাঞ্জায় জখম হলেন আরেক ব্যক্তি। কাকতালীয় ভাবে হলেও এদিনের ঘটনায় জখম ব্যক্তিও হাওড়ার বাগনানের বাসিন্দা বলে জানা […]
কেশপুর এ বিজেপি নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষ এর গাড়ি ভাঙচুর তৃণমূলী গুন্ডার নেতৃত্বে।
পশ্চিম মেদিনীপুর , ১ এপ্রিল:- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিজেপির নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষ এর গাড়ি ভাঙচুর ও বিজেপির মহিলা এজেন্টকে মারধর। ঘটনাটি ঘটেছে কেশপুর ব্লক এর 10 নম্বর অঞ্চলের অন্তর্গত 173 নম্বর বুথে। Post Views: 333



