কলকাতা, ২৭ মে:- রাজ্যে করোনা সংক্রমণ রুখতে জারি হওয়া কঠোর বিধি নিষেধের মেয়াদ বাড়ানো হচ্ছে। ১৫ ই জুন পর্যন্ত ওই কঠোর বিধি-নিষেধ জারি থাকবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ঘোষণা করেছেন। তিনি বলেন কঠোর বিধি-নিষেধ জারি করায় রাজ্যে করোনার প্রকোপ বেশ কিছুটা কমেছে। তাই এখন আরো কিছুদিন তা চালিয়ে যাওয়া হবে। তবে অর্থনৈতিক কর্মকাণ্ড যতদূর সম্ভব অক্ষুন্ন রাখতে এবং সাধারণ মানুষের জীবন-জীবিকা রক্ষা করতে সরকার সচেষ্ট বলে তিনি জানিয়েছেন। এই একই কারণে এবার এই কঠোর বিধিনিষেধের আওতা থেকে পাট শিল্পকে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। ভিন রাজ্যে পাট জাত পণ্যের চাহিদা থাকায় এবার ৩০ শতাংশের বদলে ৪০ শতাংশ শ্রমিককে নিয়ে জুট মিল গুলিকে চালানোর জন্য মুখ্যমন্ত্রী অনুমতি দিয়েছেন। পাশাপাশি শর্তসাপেক্ষে নির্মাণ শিল্পকেও খানিকটা ছাড় দেওয়া হয়েছে। শিল্পসংস্থা যদি নিজ দায়িত্বে শ্রমিকদের কাজের জায়গায় রেখে ও টিকাকরণ এর ব্যবস্থা করে তবে তারা কাজ চালিয়ে গেলে রাজ্য সরকার আপত্তি করবে না বলে তিনি জানিয়েছেন। বাকি সমস্ত বিধি-নিষেধ অপরিবর্তিত রাখা হচ্ছে।
Related Articles
সেতু মেরামতির কারণে হাওড়ার সাঁতরাগাছি ব্রিজের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
হাওড়া, ১৮ নভেম্বর:- মেরামতির জন্য আগামী প্রায় দেড় মাস যান নিয়ন্ত্রণ করা হবে হাওড়ার অতি ব্যস্ততম সাঁতরাগাছি সেতুতে। আজ রাত ১১টা থেকে গোটা ডিসেম্বর পর্যন্ত প্রায় দেড় মাস চলবে এই মেরামতির কাজ। সেই কারণে ওই সময়ের মধ্যে সাঁতরাগাছি সেতুর উপর দিয়ে আংশিক বন্ধ রাখা হবে যান চলাচল। সেতু মেরামতির জন্যই এই সিদ্ধান্ত। শুক্রবারই দুপুরে এনিয়ে হাওড়ার […]
যারা দলের মধ্যে থেকে দিনে তৃণমূল , রাতে বিজেপি করবে তাদের ছাড়বেন না – কল্যাণ বন্দোপাধ্যায়।
হুগলি , ২৯ নভেম্বর:- বিধানসভা ভোটকে পাখির চোখ করে সরকারের জনমুখী প্রকল্পগুলিকে প্রচারে তুলে ধরলো তৃণমূল। রবিবার শ্রীরামপুরের গান্ধী ময়দানে তৃণমূলের কর্মিসভায় তারই ঝলক মিলেছে। এদিন সমাবেশের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় বলেন দুটো লাল সালু মমতা টাঙিয়ে দিয়েছে একটা হল দুয়ারে দুয়ারে সরকার। আরেকটা হল স্বাস্থ্য সাথী কার্ড। সেই লাল […]
করোনা আবহে দুঃস্থ মানুষের পাশে শ্রীরামপুরের আবগারি দপ্তর।
হুগলি , ৩১ মে:- সকাল থেকে দুর্যোগ এর মাঝেও রাজ্য সরকারের আবগারি বিভাগের শ্রীরামপুর উত্তরপাড়া শাখার পক্ষ থেকে এই মহামারীর আবহে এবং দুর্যোগকালে গরীব দুস্থ মানুষের হাতে কিছু খাদ্যবস্তু তুলে দেওয়া হল। এদিন সকালে শ্রীরামপুরে প্লায় ৬০০ জন দুস্থ মানুষের হাতে চাল ডাল আলু সোয়াবিন সহ বিভিন্ন রকম খাদ্যবস্তুর প্যাকেট তুলে দেয়া হয় এ ব্যাপারে […]




