কলকাতা, ২৩ মে:- কোভিড মোকাবিলায় বিভিন্ন রাষ্ট্র থেকে যে সমস্ত চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম আসছে তা অবিলম্বে জিএসটি মুকুব করে রাজ্য গুলিকে বন্টন করার জন্য কংগ্রেস দাবি জানিয়েছে। দলের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ ব্যাপারে চিঠি লিখে তার হস্তক্ষেপ চেয়েছেন। প্রদীপ বাবু জানান অতিমারীর সময় বিভিন্ন দেশ থেকে চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম বহুদিন দেশের বিমান বন্দর গুলোতে অফ ব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। সরকারের অবিলম্বে এগুলি জিএসটি মুকুব করে চিকিৎসার প্রয়োজনে বন্টন করা উচিত।
Related Articles
যথাযোগ্য মর্যাদায় বেলুড় মঠে যীশু পুজো।
হাওড়া, ২৪ ডিসেম্বর:- আগামীকাল ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বেলুড় মঠে প্রভু যীশু পুজোর আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবছরেও বেলুড় মঠে যীশুখ্রীষ্টের জন্মদিনের আয়োজন করে রামকৃষ্ণ মঠ ও মিশন। সন্ধ্যা আরতির পর শুরু হয় যীশুর আরাধনা। প্রভু যীশুর ছবি মোমবাতি, ফুল দিয়ে সাজানো হয়। ছবির সামনে দেওয়া হয় কেক, লজেন্স, ফল, পেস্ট্রি […]
ভোট মিটতেই করোনা সচেতনায় হুগলী জেলা প্রশাসন।
সুদীপ দাস , ১৩ এপ্রিল:- ভোট মিটতেই করোনা সচেতনায় হুগলী জেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় চুঁচুড়া ঘড়ির মোড় থেকে কোভিড বিধি মানার জন্য সাধারন মানুষকে সচেতন করেন সদর মহকুমা শাসক সৈকত গাঙ্গুলি, এসিপি ১ পলাশ ঢালি, অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা। এদিন মাইক প্রচার তো ছিলোই পাশাপাশি ঘড়ির মোড়ের দোকানগুলিতে ঘুরে সাধারন মানুষকে সচেতন করেন। […]
পড়ুয়াদের মানসিক চাপ নিরাময় করতে একগুচ্ছ ওয়েবিনার নিয়ে হাজির শিক্ষা দফতর।
কলকাতা, ২২ জানুয়ারি:- করোনাকালে স্কুল বন্ধ থাকার কারণে নানা ভাবে সমস্যায় পড়া ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে। স্কুল পড়ুয়াদের মধ্যে তৈরি হওয়া মানসিক চাপ ও অনিশ্চয়তাকে নিরাময় করতে রাজ্যের শিক্ষা দফতর বিশেষ ওয়েবিনার সিরিজের আয়োজন করার কথা ঘোষণা করেছে। ছাত্র-শিক্ষক-অভিভাবকদের সামিল করে ‘উজ্জীবন চর্চা’ নামে বিশেষ ওয়েবিনারে বিশেষজ্ঞরা নির্বাচিত বিভিন্ন বিষয় নিয়ে […]










