সুদীপ দাস , ২৩ মে:- হাত বাড়ালেই অক্সিজেন বন্ধু চন্দননগর পৌরনিগম। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত চন্দননগরের বিধায়ক হওয়ার পরেই নতুন উদ্যমে করোনা মোকাবিলায় অভিনব উদ্যোগ ইন্দ্রনীল সেনের। তার উদ্যোগে এবং চন্দননগর পৌরনিগমের ব্যবস্থাপনায় তাদের স্বাগতম নামক একটি অনুষ্ঠান বাড়িতে ১০ টি বেডের অক্সিজেন পার্লারের শুভ সূচনা হলো আজ। অন্যান্য সময় এই অনুষ্ঠান বাড়িটি অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হলেও কভিড পরিস্থিতির জন্য এমনই উদ্যোগ নেওয়া হলো এদিন। ২৪ ঘন্টা এই অক্সিজেন পার্লার খোলা থাকবে। পাশাপাশি এখান থেকে একটি যোগাযোগের নাম্বার দেওয়া হয়েছে। যে নাম্বারে ফোন করলে কোভিড রোগী অথবা শ্বাসকষ্টে ভোগা মানুষদের বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসে দেওয়া হবে অক্সিজেন পরিষেবা। পাশাপাশি এদিন এখান থেকে কোভিড আক্রান্তদের বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সরবরাহের পরিষেবারও শুভ সূচনা করা হয়। কলকাতা খাবার সরবরাহ ব্যবস্থা সঙ্গে সঙ্গে কোভিদ আক্রান্ত পরিবারগুলোর জন্য বিনা পয়সায় খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান মন্ত্রী ইন্দ্রনীল সেন।
Related Articles
মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে হুগলির গোঘাট আবার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।
হুগলি, ১৮ সেপ্টেম্বর:- হুগলি জেলার গোঘাট বিধানসভা এলাকা যেন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে দিনদিন।শুক্রবার গোঘাট থানার অন্তর্গত মান্দারণ গ্রামপঞ্চায়েত এলাকার সিংড়াপুর এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো।মৃত ব্যক্তির নাম সদানন্দ দে(৩৩)। এদিন সকালে ওই ব্যক্তি নিজের দর্জির দোকান খুলতে আসেন। এরপর এলাকার বাসিন্দারা জানান ওই ব্যক্তি ভিতর থেকে দোকান বন্ধ করে দেন। এরপর অনেকক্ষন দোকান […]
ভোট পরবর্তী হিংসা ক্ষতিয়ে দেখতে আগামীকাল কোচবিহার যাচ্ছেন রাজ্যপাল।
কলকাতা , ১২ মে:- নির্বাচন-পরবর্তী হিংসা সরেজমিনে ক্ষতিয়ে দেখতে রাজ্যপাল জগদীপ ধনকর আগামীকাল যে কোচবিহার সফরে যাচ্ছেন রাজ্য সরকার তার কড়া সমালোচনা করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সন্ধ্যায় রাজ্যপাল কে চিঠি দিয়ে তার আপত্তির কথা জানিয়েছেন। সরকারি বিধি ও রীতি ভেঙে তিনি একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়ে স্পর্শকাতর শীতলকুচির বিভিন্ন জায়গা পরিদর্শন করতে যাচ্ছেন বলে মুখ্যমন্ত্রী […]
গঙ্গার ঘাটে ভেসে উঠছে শয়ে শয়ে মাছ। হাওড়ার ঘাটে চাঞ্চল্য।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- গঙ্গার ঘাটে ভেসে উঠছে শয়ে শয়ে ট্যাংরা জাতীয় মাছ। এমনই ঘটনা দেখে শুক্রবার বিকেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়ায় গঙ্গা তীরবর্তী ঘাটগুলোতে। এর কারণ অবশ্য জানা যায়নি। এদিন দুপুর থেকেই হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে শুরু করে হাওড়া ব্রিজ সংলগ্ন গঙ্গার ঘাটে দেখা যায় প্রচুর সংখ্যায় ভেসে উঠছে এই মাছ। যা দেখে সাধারণ মানুষের […]







