হুগলি , ২৩ মে:- কোভিড আবহে লাল-সবুজ ভলেন্টিয়ারের কথা শুনেছেন অনেকে। এবারে রং ছাড়া কোভিড-১৯ সহায়তা কেন্দ্র কোন্নগরে। কোন্নগরের ১৭ নম্বর ওয়ার্ডের জনা কয়েক যুবকের উদ্যোগে দিন কয়েক আগে এই সহায়তা কেন্দ্র খোলা হয়। উদ্দেশ্য কোভিড আতঙ্ক দূর করিয়ে কোভিড রুগীদের পাশে দাঁড়ানো। সপ্তাহ দু’য়েক আগে খোলা কেন্দ্রের পাশে এসে দাঁড়িয়েছে রোটারি ক্লাব শ্রীরামপুর। হাতে গোনা কয়েকজনকে নিয়ে শুরু হলেও বর্তমানে ভলান্টিয়ারের সংখ্যা প্রায় ২৫ জন। এঁদের মধ্যে বেশীরভাগই এলাকার উঠতি যুবক। কারোর বাড়িতে অ্যাম্বুলেন্স পৌঁছনো থেকে শুরু করে হাসপাতালে ভর্তি করা, খাবার পৌঁছে দেওয়া সহ কোভিড পরিবারের পাশে দাঁড়ানো; খবর পাওয়া মাত্রই হাজির কোন্নগরের কোভিড ১৯ সহায়তা কেন্দ্রের সদস্যরা। আপাতত ১৭নম্বর ওয়ার্ড জুরে কাজ করলেও আগামী দিনে ইচ্ছে কাজের পরিধি আরও বাড়ানো।
Related Articles
করোনা সংক্রমণ প্রতিরোধে বিধি নিষেধের মধ্যেই কৃষিক্ষেত্রে ছাড় দেবার সিদ্ধান্ত।
কলকাতা, ২৩ মে:- আসন্ন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকায় রাজ্য সরকার করোনা সংক্রমণ প্রতিরোধে চলা বিধি-নিষেধের মধ্যেই কৃষি সংক্রান্ত কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কৃষিকাজ, উদ্যানপালন এবং এই সংক্রান্ত পরিবহন ছাড়াও কীটনাশক, সার, বীজ এবং কৃষি সংক্রান্ত যন্ত্রপাতি বিক্রির উপরে ছার দেওয়া হয়েছে। আজ নবান্ন থেকে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এছাড়াও বন্যা নিয়ন্ত্রণ […]
আরামবাগের প্রার্থীর উপর হামলার রিপোর্ট নিয়ে বিস্তারিত ব্যাখ্যা চাইল কমিশন।
কলকাতা , ৮ এপ্রিল:- আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল খাঁয়ের উপর হামলার ঘটনায় হুগলি জেলা পুলিশের পাঠানো রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশন ফের বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। নির্বাচনের দিন বিভিন্ন সংবাদমাধ্যমে ওই প্রার্থীকে বাঁশ দিয়ে আঘাত করার ছবি দেখা গেলেও জেলা পুলিশ সুপারের পাঠানো রিপোর্টে তার কোনো উল্লেখ নেই কেন সে ব্যাপারে কমিশনের তরফ […]
পুরসভা এলাকায় কোভিড রোগীদের চিকিৎসায় পুরসভাকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত।
কলকাতা, ৮ জানুয়ারি:- রাজ্য সরকার পুরসভা এলাকায় কোভিড রোগীদের চিকিৎসায় সংশ্লিষ্ট পুরসভাকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোন কোভিড রোগী যেন চিকিৎসা না পেয়ে পুরসভা থেকে ফিরে না যান সেই বিষয়টি নিশ্চিত করতে যে সব পুরসভার নিজস্ব হাসপাতাল রয়েছে সেখানে প্রয়োজনীয় ওষুধ সহ অন্যান্য সামগ্রী যেন সবসময় পর্যাপ্ত পরিমাণে যেন মজুত থাকে রাজ্যের […]




