সুদীপ দাস , ২৩ মে:- কাজের সন্ধানে পাড়ার বন্ধুর সঙ্গে গিয়েছিল বাড়িতে বলেছিল চিন্তা করো না আর দশ দিন পরে ফিরব। কিন্তু গতকাল রাতে জগদ্দল থানা থেকে ফোন এলো আবদুল আজিম আর নেই। চুঁচুড়া থানা ঈশ্বরবাদ এলাকার 35 বছরের আব্দুল আজিম তার পাড়ার বন্ধু ইন্দ্রজিতের সাথে গত মঙ্গলবার রাতে কাজে যাচ্ছি বলে গিয়েছিল বাড়ি থেকে বাড়িতে যাওয়ার সময় আব্দুল বলেও তার ফিরতে আট দশ দিন দেরি হবে পরিবারের একমাত্র রোজগেরে আব্দুলের কোন ফোন না পেয়ে ইন্দ্রজিতের বাড়িতেও গিয়েছিল তার পরিবার কিন্তু তাদের বাড়ি থেকে জানানো হয়েছিল আব্দুল ইন্দ্রজিতের সাথেই আছে কিন্তু গতকাল রাত্রে জগদ্দল থানা থেকে বাড়িতে কি ফোন আছে এবং তাতে জানানো হয় আব্দুল মারা গেছে। তার দেহ থানায় রয়েছে শনাক্তকরণের জন্য আসতে এই খবর শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ে আব্দুল এর পরিবারের বাবা-মা স্ত্রী ও দুই সন্তানের। একমাত্র রোজগেরে ছিল আর আব্দুল বন্ধুর সঙ্গে কাজে গিয়েছিল কিন্তু কিভাবে তার মৃত্যু হল সেটাই তারা বুঝে উঠতে পারছে না আব্দুল এর মৃত্যুর খবরে তার পরিবার যেমন ভেঙে পড়েছে ভেঙে পড়েছে এলাকার মানুষ।
Related Articles
রবীনসন স্ট্রিটের ছায়া হাওড়ার জগাছায়।
হাওড়া, ১১ ফেব্রুয়ারি:- কলকাতার রবীনসন স্ট্রিটের ছায়া হাওড়ার জগাছার নন্দীপাড়ায়। প্রায় তিন দিন স্ত্রীর মৃতদেহ আগলে রইলেন স্বামী। পুলিশ সূত্রের খবর, স্ত্রী মারা গিয়েছেন সম্ভবত দিন তিনেক আগেই। সেই পচাগলা মৃতদেহ আগলে বসেছিলেন তাঁর স্বামী। ঘটনায় চাঞ্চল্য জগাছায়। জানা গেছে, বয়স্ক ওই দম্পতি থাকেন জগাছার বাড়িতে। তাঁদের মেয়ে কর্মসূত্রে থাকেন হায়দ্রাবাদে। আজ সকালে বন্ধ ঘর […]
চুঁচুড়ার বাজারে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এর হানা।
হুগলি,১০ ডিসেম্বর:- আজ সন্ধ্যায় চুঁচুড়া রবীন্দ্রনগর বাজারে হঠাৎই হানা দেয় এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট পিঁয়াজের দাম ক্রেতাদের কাছে বেশী নিচ্ছে কিনা তা জানতে। ছিলেন হুগলীর জেলাশাসক ওয়াই রত্নাকর রাও, অতিরিক্ত জেলাশাসক প্রদীপ আাচার্য সহ জেলার আধিকারিকরা। দুটি দোকানে অভিযান চালানো হয়। পরে জেলাশাসক সাংবাদিকদের বলেন, জেলার বিভিন্ন বাজারে পিয়াজের দর ক্রেতাদের কাছে বেশী নেওয়া হচ্ছে কিনা তা।নিয়ে […]
চলন্ত স্কুল বাসের মেঝের ফাঁক গলে রাস্তায় ছাত্রী।
বীরভূম,২০ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার সকালে ৩০ জন পড়ুয়া নিয়ে ঝাড়খণ্ডের মহেশপুরের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের একটি ছাত্র-ছাত্রী ভর্তির বাস মুরারই থেকে রওনা দেয়। গাড়িটি কিছুদূর যাওয়ার পর মুরারই ও ঝাড়খণ্ডের সীমানায় সোনার পাড়ায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, চলন্ত বাসের পিছনের দিকে ফাটা মেঝের ফাঁক গলে পড়ে যায় প্রথম শ্রেণির ছাত্রীটি। ছাত্রীটি প্রাণে বেঁচে গেলেও তার […]









