মালদা , ২৩ মে:- শনিবারই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চেয়ে আবেগঘন টুইট করেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সোনালী গুহ। ২৪ ঘন্টার মধ্যেই আরেক বিজেপি নেত্রী ফিরতে চাইলেন পুরোনো দল তৃণমূলে। এবার আবেদন করলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ সরলা মুর্মু। তাঁর দাবি তৃণমূলে ফিরতে চেয়ে দলনেত্রীকেই চিঠি দিয়েছেন তিনি। তবে মালদা জেলা তৃণমূল নেতৃ্ত্বের দাবি, এরকম কোনও চিঠি তাঁরা পাননি। প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটের কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন সরলা মুর্মু। তাঁকে তৃণমূল হবিবপুর কেন্দ্র থেকে প্রার্থী করেছিল। যেটা তিনি মেনে নিতে পারেননি। চেয়েছিলেন পুরাতন মালদহ থেকে লড়তে। কিন্তু দল সেই দাবি না মানলে তাতে অভিমান করেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।
Related Articles
শাসক দলের আতঙ্কে ঘরবন্দী বিজেপি কর্মী।
প্রদীপ বসু, ৯ জুন:- তৃণমূল কংগ্রেস কর্মীদের ভয়ে আতংকে ঘর বন্দি বিজেপি কর্মী। জুন মাসের ৫ তারিখে বিঘাটির বাসিন্দা বিজেপি কর্মী প্রশান্ত মন্ডলের বাড়িতে গিয়ে তাকে মারধোর ও বাড়ি করতে যাওয়ার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। এ এব্যাপারে ভদ্রেশ্বর থানায় ডেপুটেশন দেয় বিজেপি নেতৃত্ব। তারপরেও আতংক পিছু ছাড়ছে না প্রশান্তর। বাড়ি থেকে বের হতে পারছে […]
মূক ও বধির শিশু প্রতি চিকিৎসায় কুড়ি লক্ষ টাকা দেবে রাজ্য সরকার।
কলকাতা, ৪ মার্চ:- এবার থেকে মূক ও বধির শিশু প্রতি চিকিৎসায় ২০ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। উপযুক্ত চিকিৎসার মাধ্যমে তাদের শ্রবণ ও বাকশক্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করার পাশাপাশি যেসব শিশু কথা বলতে পারেনা তাঁরা বিনামূল্যে ককলিয়া যন্ত্র দেয়া হবে বলে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন। তিনি জানান এই খাতে কেন্দ্রীয় সরকারি বরাদ্দ […]
আর জি কর কাণ্ডে অপরাধীদের মৃত্যুদণ্ডের দাবিতে চুঁচুড়ায় বিক্ষোভ অবস্থান তৃণমূলের।
হুগলি, ১৮ আগস্ট:- চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আরজিকর কাণ্ডের অপরাধীদের মৃত্যুদণ্ডের দাবিতে ও শান্ত বাংলাকে অশান্ত করার রাম বামের ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে চুঁচুড়া ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভ। এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ হুগলী চুঁচুড়া পৌরসভার জনপ্রতিনিধিগণ ও অন্যান্য পৌরসভা,পঞ্চায়েত স্তরের তৃণমূল নেতৃত্বরা। এ বিষয় নিয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন […]











