কলকাতা , ২০ মে:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারের পাশাপাশি এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দ্রুত কোভিড টিকা দেওয়ার দাবিতে সরব হয়েছেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে তিনি আজ এ জন্য পর্যাপ্ত পরিমাণ টিকার জোগান দেওয়ার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন সরকারি নীতি অনুযায়ী রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মীদের টিকা দেওয়ার জন্য কুড়ি লক্ষ ভ্যাকসিনের ডোজ প্রয়োজন। যার অভাবে এদের টিকাকরণের কাজ ব্যাহত হচ্ছে। রাজ্য সরকারি করোনা যোদ্ধাদের পাশাপাশি রেল, ব্যাংক, ডাক বিভাগ, বিমানবন্দর ও বন্দরের কর্মীরা জরুরী পরিষেবা অক্ষুন্ন রাখতে সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করে চলেছেন। বয়স নির্বিশেষে এদের দ্রুত টিকা করণের প্রয়োজন। কিন্তু কেন্দ্রীয় সরকারের নীতির কারণে এদের টিকাকরণের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না বলে মুখ্যমন্ত্রী চিঠিতে অভিযোগ করেন। দ্রুত রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের টিকা দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন।
Related Articles
১০০ দিনের কাজের টাকা বাকি রেখে কর্মসংস্থানের পথ বন্ধ করেছে কেন্দ্র, দাবি প্রাক্তন অর্থমন্ত্রীর।
কলকাতা, ৭ অক্টোবর:- কেন্দ্রীয় সরকার আইনের তোয়াক্কা না করেই একশো দিনের কাজের প্রকল্পে রাজ্যের প্রায় ছ’হাজার কোটি টাকা বকেয়া রেখে গ্রামীণ কর্মসংস্থানের পথ বন্ধ করে দিয়েছে বলে প্রাক্তন অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা অমিত মিত্র অভিযোগ করেছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং গণতন্ত্র ধ্বংস করারও তিনি অভিযোগ করেন। আজ এক সাংবাদিক বৈঠক করে তিনি […]
ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যসরকারের সহায়তা চাইলেন বিধায়ক।
কলকাতা, ২২ সেপ্টেম্বর:- উত্তরবঙ্গে ডেঙ্গুর প্রকোপ রুখতে রাজ্য সরকার একই রকম ভাবে সক্রিয় বলে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষত শিলিগুড়িতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহতা নিয়ে আজ বিধানসভায় সেখানকার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অধ্যক্ষের দৃষ্টি আকর্ষন করেন।ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকারের সহায়তা চান। ডেঙ্গু প্রবণ এলাকায় মেডিক্যাল টিম ও […]
বাড়ির তালা ভেঙে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে সোনাদানা সহ নগদ টাকা নিয়ে চম্পট দিলো দুষ্কৃতীরা।
নদীয়া, ১০ মার্চ :- মাথায় রিভলবার ঠেঁকিয়ে তিনটি সোনার চেন, দুটি আংটি, একজোড়া কানের ঝুমকো, একটি বাইক এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দিল একদল দুষ্কৃতী। দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার আরবান্দি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দেনুর উত্তরপাড়া গ্রামে। সূত্রের খবর,আরবান্দি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া গ্রামের মাঝবয়সী ব্যক্তি ঊষা রঞ্জন দেবনাথ […]





