ভুবনেস্বর,২৮ ফেব্রুয়ারি:- ‘অবিলম্বে রাজধানী দিল্লিতে শান্তি’ ফেরানোর জন্য সচেষ্ট হতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুবনেশ্বরে আন্তঃরাজ্য পরিষদের পূর্বাঞ্চলের বৈঠকে যোগ দেওয়ার পর শুক্রবার সাংবাদিক বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী। তবে এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে কিছু জানানো হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে মঙ্গলবার সন্ধ্যায় ভুবনেশ্বরে পৌঁছন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই বৈঠকে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ‘আগাম এজেন্ডায় ছিল না, এমন কিছু নিয়ে আলোচনা হয়নি।
সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে কোনও আলোচনা হয়নি।’ এছাড়াও রাজ্যের দাবি-দাওয়া নিয়েও সরব হন মমতা। বৈঠক শেষে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের জানান, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মানে যোগ দিয়েছিলাম। আমি শুধু রায়তা খেয়েছি।’ মুখ্যমন্ত্রীর সঙ্গেই বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের অপর দুই মন্ত্রী অমিত মিত্র ও অরূপ বিশ্বাস। অপরদিকে, ভুবনেশ্বরের বৈঠকের পর রবিবার বিজেপি’র কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় আসছেন অমিত শাহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হওয়ার পর কলকাতার শহিদ মিনারের জনসভা থেকে শাহ কী বলেন, তা নিয়ে কৌতূহল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।Related Articles
সব দপ্তর থেকেই অব্যাহতি পার্থর।
কলকাতা, ২৮ জুলাই:- রাজ্য মন্ত্রী সভা থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায় কে। বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র দফতরের থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সংবাদ জানানো হয়েছে l বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শিল্প ও বাণিজ্য দফতর, তথ্য ও প্রযুক্তি, শিল্প পুনর্গঠন ও পরিষদীয় দফতরের দায়িত্ব থেকে পার্থ চট্টোপাধ্যায় কে অব্যাহতি দেওয়া হলো। ২৮ জুলাই অর্থাৎ থেকেই এই […]
পায়ে ব্যথা হয়েছে বলে উদ্বোধনে শিয়ালদহ যেতে পারলেন না কেন্দ্রীয় মন্ত্রী , কটাক্ষ ফিরহাদের।
হাওড়া, ১১ জুলাই:- পায়ে ব্যথা হয়েছে বলে উদ্বোধনে শিয়ালদহ যেতে পারলেন না কেন্দ্রীয় মন্ত্রী। হাওড়া ময়দান থেকে শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধনকে এভাবেই কটাক্ষ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার সন্ধ্যায় হাওড়া পুরনিগমের টাউন হল উদ্বোধন অনুষ্ঠানে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, স্মৃতি ইরানির পায়ে ব্যথা হয়েছে তাই আর শিয়ালদহ অবধি পৌঁছাতে পারলেন না বলে এদিন […]
বেআইনি নির্মাণ বন্ধে কড়া পদক্ষেপ হাওড়া পুরসভার।
হাওড়া, ১৩ জানুয়ারি:- বেআইনি নির্মাণ বন্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে হাওড়া পুরসভা। এবার হাওড়া শহরে নতুন নির্মীয়মাণ বাড়ির অনুমোদনের ‘সামারি রিপোর্ট’ হাওড়া পুরসভার ওয়েবসাইটে দেওয়া থাকবে বলে পুরসভা সুত্রে জানানো হয়েছে। ওয়েবসাইটে হোল্ডিং নম্বর দিয়ে সার্চ করলেই সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বাড়ির পুরসভা অনুমোদনের রিপোর্ট জানা যাবে। সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক বৈঠক করে এই তথ্য […]









