কলকাতা , ১৮ মে:- নারদ মামলায় ধৃত চার নেতার জামিনে স্থগিতাদেশের আবেদন পুনর্বিবেচনার আর্জি কলকাতা হাইকোর্ট আজ গ্রহণ করেছে। কিন্তু আদালত আগামী কালই ওই আবেদনের শুনানির দিন ধার্য করায় ওই চার নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে আজ রাতেও জেল হেফাজতেই থাকতে হবে। নিম্ন আদালতের অন্তবর্তি জামিনের নির্দেশের ওপ হাইকোর্ট থেকে স্থগিতাদেশ মেলায় সোমবার রাতেই তাদের প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চার নেতাই অসুস্থ হয়ে পড়েছেন৷ এসএসকেএমে ভর্তি করা হয়েছে শোভন চট্টোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও সুব্রত মুখোপাধ্যায়কে। তাঁদের উডবার্ন ওয়ার্ডের ১০৪, ১০৩ ও ১০২ নম্বর কেবিনে রাখা হয়েছে। জানা গিয়েছে, শোভন ও সুব্রতর শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। তাঁদের অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছে। তৃণমূল নেতা মদন মিত্রের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে অক্সিজেন দিতে হয়। অন্যদিকে, প্রেসিডেন্সি জেলে জ্বর এসেছে ফিরহাদ হাকিমের। তড়িঘড়ি তাঁকে জেল হাসপাতালের চিকিৎসকদের দেখানো হয়। তবে রাজ্যের মন্ত্রীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।
Related Articles
চুঁচুড়া হাসপাতাল রোডের বেহাল দশা ঘিরে পথ অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
হুগলি, ২০ জুলাই:- চুঁচুড়া হাসপাতাল রোডের বেহাল দশা ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করল বিজেপি। মাত্র তিন মাস আগে সংস্কার হওয়া এই রাস্তাটি ফের খেবরো হয়ে পড়ায় নিত্যদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। এ নিয়ে রবিবার দুপুর ১২টা থেকে বিশালাক্ষী মন্দিরের কাছে পথ অবরোধে নামেন বিজেপি কর্মীরা। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ চলতে থাকে প্রায় আধ […]
চাহলকে বিদ্বেষমূলক মন্তব্যের জেরে বেকায়দায় যুবরাজ, যুবির বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের।
স্পোর্টস ডেস্ক, ৫ জুন:- চাহলকে বিদ্বেষমূলক মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে যুবরাজ সিংকে। যুবির মুখে এই ধরণের কথা শোভা পায় না বলেও মন্তব্য করেন তাঁর ফ্যানেরা। ভক্তরা এও বলেছেন, চাহলের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য। সোশ্যাল মিডিয়া জুড়ে ‘যুবরাজ সিং মাফি মাঙ্গো’ ট্যাগে ভরে যায়। ওই ঘটনার জেরে এবার বেকায়দায় পড়ে গেলেন যুবরাজ সিং। সরাসরি […]
শীতলকুঁচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতেই ৪ জনের মৃত্যু দাবি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১০ এপ্রিল:-কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়ে শীতলকুচিতে চারজনকে মেরে দিয়েছে বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ফের তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী তাঁর শত্রু নয়। কিন্তু তাঁরা স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে চলছে। বিজেপি পরাজিত হয়েছে তাই ভোটারদের গুলি করে মারছে বলে অভিযোগ করেন মমতা। দলীয় কর্মী […]




