স্পোর্টস ডেস্ক, ৫ জুন:- চাহলকে বিদ্বেষমূলক মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে যুবরাজ সিংকে। যুবির মুখে এই ধরণের কথা শোভা পায় না বলেও মন্তব্য করেন তাঁর ফ্যানেরা। ভক্তরা এও বলেছেন, চাহলের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য। সোশ্যাল মিডিয়া জুড়ে ‘যুবরাজ সিং মাফি মাঙ্গো’ ট্যাগে ভরে যায়। ওই ঘটনার জেরে এবার বেকায়দায় পড়ে গেলেন যুবরাজ সিং। সরাসরি তাঁর বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করা হল। লকডাউনে টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মার সঙ্গে ক্রিকেট নিয়ে ইনস্টাগ্রামে আড্ডা দিয়েছিলেন যুবরাজ সিং। ইনস্টাগ্রাম চ্যাটের মাঝখানে হঠাত্ই ঢুকে পড়েন ভারতীয় দলের রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহল। তখনই মজা করে মন্তব্য করেন যুবি। যুজবেন্দ্র চাহলকে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করেন যুবরাজ সিং- অংশটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এরপরেই নেটিজেনরা দাবি তোলেন চাহলের কাছে ক্ষমা চাইতে হবে যুবরাজ সিংকে। শুরু হয়, ‘যুবরাজ সিং মাফি মাঙ্গো’ ক্যাম্পেনও। এবার দেখার এই জল কতদূর গড়ায়।
Related Articles
হাওড়ার বালিহল্টে ভয়াবহ দুর্ঘটনায় জখম ৭।
হাওড়া, ৬ সেপ্টেম্বর:- রবিবার রাতে হাওড়ার বালিহল্টের ২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন আহত হন। লরির সঙ্গে ইনোভা প্রাইভেট গাড়ির ওই সংঘর্ষে এরা গুরুতর আহত হন। আহতদের উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর জেরে ২ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে দুমড়ে-মুচড়ে যায় বেসরকারি গাড়িটি। প্রবল […]
শিক্ষক দিবসে আরজি করের বিচার চেয়ে সিঙ্গুরের পথে ছাত্র-ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা।
হুগলি, ৫ সেপ্টেম্বর:- হাতে জাতীয় পতাকা নিয়ে শিক্ষক দিবসের দিন সিঙ্গুরের রাজপথে সিঙ্গুর ব্লকের ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিরা। আট থেকে আশি সকলেই আর জি কর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদী মিছিল। এদিন বিকালে মিছিল সিঙ্গুর কল্পনা সিনেমা হল থেকে বের হয়ে সিঙ্গুর থানা মোড় ঘুরে সিঙ্গুর স্কুল মোড়ে এসে শেষ হয়। মিছিলের শেষে ছাত্র ছাত্রীরা […]
লিখে বার্তা কোনা ট্রাফিকের।
হাওড়া,২১ এপ্রিল:- করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে এবার এগিয়ে এলেন হাওড়া সিটি পুলিশের কোনা ট্রাফিক গার্ডের কর্মীরা। ‘বাড়িতে থাকুন, সুস্থ থাকুন’ এই বার্তা লিখে পেইন্টিং করা হয়েছে হাওড়ার অতি গুরুত্বপূর্ণ কোনা এক্সপ্রেসওয়ের উপর। কোনা ট্রাফিক গার্ডের আইসি প্রবীর মোহন্ত জানান, সাধারণ মানুষকে করোনা সতর্কতা হিসাবে সচেতনতার বার্তা দিতেই আমাদের এই প্রয়াস। Post Views: […]










