কলকাতা , ১৭ মে:- নিজের দলের মন্ত্রী বিধায়কদের গ্রেফতারির প্রতিবাদে নিজাম প্যালেসে সি বি আই দপ্তরে কার্যত ধর্ণায় বসেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাদের গ্রেফতারির খবর পেয়ে চেতলায় ফিরহাদ হাকিম এর বাড়ি ঘুরে বেলা পৌনে এগারটা নাগাদ নিজাম প্যালেসে পৌঁছান মমতা। এই মুহূর্তে, নিজাম প্যালেসের ১৫ তলায় রয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই তৃণমূলের তিন নেতা-মন্ত্রীকে রাখা হয়েছে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা-মন্ত্রীদের। বললেন, তাঁকেও গ্রেফতার করতে হবে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, তাঁকে গ্রেফতার না করলে তিনি বেরোবেন না।
Related Articles
দলত্যাগ বিরোধী আইন আরো কঠোর হওয়া দরকার, বায়রণ বিশ্বাসের তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে লকেট।
হুগলি, ২৯ মে:- দলত্যাগ বিরোধী আইন আছে কিন্তু কার্যক্ষেত্রে তা দেখা যায় না, তাই আরো কঠোর এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে দলত্যাগীদের বিরুদ্ধে, বায়রন বিশ্বাস তৃনমূল যোগ দেওয়া৷ নিয়ে বললেন, হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লকেট বলেন, মানুষের সেবার নামে ভোট নেওয়ার পর নিজের সুবিধার্থে দলবদল করে নেওয়া এটা খুব অন্যায়। আমার মনে হয় এই […]
হুগলি জেলা জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো বিশ্ব কবির প্রয়ান দিবস।
মহেশ্বর চক্রবর্তী , ৮ জুলাই:- রবিবার, ২২শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০ তম মৃত্যুবার্ষিকী। ১৩৪৮ বঙ্গাব্দে (ইংরাজীর ১৯৪১ সাল) এই দিনটিতেই কলকাতার জোড়াসাঁকোর পৈত্রিক বাসভবনে নিভে যায় ররির কিরন। ইহোলোক ত্যাগ করে পরোলোকে গমন করেন।তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সরকারি ও বেসরকারি ভাবে আয়োজন করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।সেই মতো হুগলি জেলা জুড়ে শ্রদ্ধার […]
বন্ধ শোভাযাত্রা, তবে আলো ফিরছে চন্দননগরে!
সুদীপ দাস, ২৯ অক্টোবর:- কোভিড আবহে গতবারের মত এবারেও জগদ্ধাত্রীর শোভাযাত্রা বন্ধ চন্দননগরে। তবে আশার আলো ‘স্ট্রিট লাইট’! আলোক শিল্পীদের কথা মাথায় রেখে এবারে সর্বসম্মতিক্রমে স্ট্রিট লাইট বাড়ানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। চন্দননগর-ভদ্রেশ্বর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির ইচ্ছায় শিলমোহর দিয়েছে পুজো কমিটিগুলি। গতবছর কোভিড আবহে চন্দননগরের বেশ কয়েকটি বড় পুজো ঘট পুজোর মধ্যে সীমাবদ্ধ ছিল। […]






