হুগলি , ১৬ মে:- হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর মৃতদেহ উদ্ধার কয়েক কিমি দূরের রাস্তা থেকে। প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ আত্মীয়দের। হুগলির শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের ঘটনা। মৃতের নাম জনকদেও দাস। পরিবারের অভিযোগ গত ১৪ তারিখ মানসিক সমস্যার কারণে তাকে ভর্তি করা হয় এই হাসপাতালে। তিন দিন ধরে চিকিৎসাও চলে তারপর গতকাল রাতে চন্ডীতলা থানা থেকে জানতে পারে সেখানে মৃতদেহ পাওয়া গেছে। পরিবারের দাবি হাসপাতাল থেকে মৃতদেহ কিভাবে সেখানে গেল তা হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারছে না। এরই কারণে তাদের বিক্ষোভ। যদিও এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানায়নি।
Related Articles
কর্মসংস্থানের লক্ষ্যে বিপুল বিনিয়োগ টানতে একাধিক পদক্ষেপের ঘোষণা বাজেটে।
কলকাতা, ১১ মার্চ:- রাজ্যের তরুণ প্রজন্মের কর্মসংস্থান পাখির চোখ রাজ্য সরকারের। সেই লক্ষ্যে শিল্পক্ষেত্রে বিপুল বিনিয়োগ টানতে রাজ্য বাজেটে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। কোভিডের সংকট পর করে আসন্ন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন কে সামনে রেখে রাজ্যে শিল্পায়নের নতুন দিগন্তের সন্ধানে নামছে রাজ্য সরকার। শুক্রবার তাঁর বাজেট ভাষণে রাজ্যের নবনিযুক্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন […]
বন্ধ ডানকুনি শিয়ালদা লোকাল চরম দুর্ভোগে যাত্রীরা।
হুগলি, ২৩ জানুয়ারি:- ১০০ ঘণ্টার জন্য পূর্ব রেলের লাইনের পরিকাঠামো গত কাজের জন্য ২৩শে জানুয়ারি থেকে ২৭শে জানুয়ারি পর্যন্ত শিয়ালদহ ডানকুনি শাখায় বন্ধ ট্রেন চলাচল। পূর্ব রেলের পক্ষ থেকে ট্রেন চলাচল বন্ধ থাকার কথা আগেই জানিয়ে দেয়া হয়েছিল। তবু সকাল থেকে চোখে পড়ছে ডানকুনি স্টেশনে যাত্রী ভোগান্তি। সকাল থেকেই দেখা যাচ্ছে শিয়ালদা গামী বহু যাত্রী […]
স্ত্রী-কে আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় স্বামীর ১০ বছরের কারাদন্ড চুঁচুড়া আদালতে।
হুগলি, ১৭ ফেব্রুয়ারি:- পাঁচ বছর আগে পাণ্ডুয়া থানার অন্তর্গত এলাকায় গৃহবধূ নাজরানা খাতুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় স্বামী মহম্মদ রাজাকে দোষী সাব্যস্ত করে কড়া সাজা শোনাল আদালত। দীর্ঘ বিচারপ্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত একাধিক ধারায় শাস্তির নির্দেশ দিয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ (বধূ নির্যাতন) ধারায় অভিযুক্তকে ৩ বছরের কারাদণ্ড ও […]






