কলকাতা, ১২ মে:- রাজ্যের বর্তমান করনা আবহে চলতি বছরের প্রস্তাবিত মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে। পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার জেরে শিক্ষাসচিব মণীশ জৈন গতকাল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলির সঙ্গে দীর্ঘক্ষন বৈঠক করেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও টেলিফোনে তাদের সঙ্গে কথা বলেন। এরপর পর্ষদের তরফে পরীক্ষার প্রস্তুতি বর্তমানে কি অবস্থায় আছে তার বিস্তারিত রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দপ্তরে পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পরীক্ষা না হলে কিভাবে ছাত্র-ছাত্রীদের বিকল্প পদ্ধতিতে নম্বর দেওয়া হবে রিপোর্টে সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। সব দিক খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন। উল্লেখ্য সূচি অনুযায়ী আগামী পয়লা জুন থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। এই বছর প্রায় তেরো লক্ষ ছাত্র ছাত্রী এই পরীক্ষায় বসবেন।
Related Articles
বিজেপির বাংলা ভাগের চক্রান্তের প্রতিবাদে শেওড়াফুলিতে তৃণমূলের বিক্ষোভ।
হুগলি, ২৬ জুন:- বৈদ্যবাটি-শেওড়াফুলি শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির আলিপুরদুয়ারের এম.পি জন বার্লা ও বিষ্ণুপুরের এম.পি সৌমিত্র খাঁ এর উস্কানিমূলক বক্তব্য ও বাংলা ভাগ করার চক্রান্ত করছে। তার বিরুদ্ধে শেওড়াফুলি ফাঁড়ির সামনে প্রতিবাদ কর্মসূচি ও অভিযোগ জমা দেওয়া হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বৈদ্যবাটি পৌরসভার পৌর […]
তৃণমূল জেলা পরিষদের প্রার্থীর বিরুদ্ধে চোর পোস্টারে চাঞ্চল্য বৈচিগ্রামে।
হুগলি, ৭ জুলাই:- তৃণমূলের জেলা পরিষদের প্রার্থীর বিরুদ্ধে চোর পোস্টার বৈঁচিগ্রামে। পাণ্ডুয়া ব্লকে বহিরাগত মানস মজুমদার।তিনি আদিসপ্তগ্রামের বাসিন্দা, প্রাক্তন গোঘাট বিধায়ক।দল তাকে জেলা পরিষদের ১৯ নম্বর আসনে প্রার্থী করেছে। প্রচার পর্ব শেষ হতেই বৈঁচিগ্রাম স্টেশন এলাকায় পোস্টার মারা হয় তার বিরুদ্ধে। পোস্টারে লেখা চোর থেকে সাবধান। দুর্নীতি গ্রস্ত চোর তোলা বাজ বহিরাগত জেলা পরিষদ প্রার্থীকে […]
চেন্নাইয়ে স্বস্তি , করোনা মুক্ত দীপক চহার ।
স্পোর্টস ডেস্ক , ১০ সেপ্টেম্বর:- করোনা মুক্ত হলেন চেন্নাই সুপার কিংসের পেসার দীপক চহার । তাঁর দ্বিতীয় করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে । ইতিমধ্যেই টিম হোটেলে ফিরেছেন তিনি । সব ঠিক থাকলে দলের অনুশীলনে খুব তাড়াতাড়ি যোগ দেবেন দীপক । এই বিষয়ে CSK CEO কে এস বিশ্বনাথন বলেছেন, “পরপর দু’টো টেস্ট নেগেটিভ আসার পর দীপক চহার […]







