কলকাতা , ১১ মে:- স্বাস্থ্য ক্ষেত্রের কর্মীরাও এবার রেল কর্মীদের জন্য চলা বিশেষ লোকাল ট্রেনে উঠতে পারবেন। রাজ্য সরকারের অনুরোধে রেলের তরফ থেকে এই ছাড়পত্র দেওয়া হয়েছে। এ ব্যাপারে পূর্ব ও দক্ষিণপূর্ব রেল আলাদা করে আজ দুটি নির্দেশিকা জারি করেছে। যেখানে বলা হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রের কর্মীরা বৈধ পরিচয় পত্র দেখিয়ে কাউন্টার থেকে মাসিক টিকিট সংগ্রহ করতে পারবেন। রেল পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেভাবেই তারা ইমার্জেন্সি স্টাফ স্পেশাল ট্রেনে কর্মস্থলে যাতায়াত করতে পারবেন।
Related Articles
নচিকেতার জীবনমুখী গানে ভাসলো আরামবাগবাসী।
আরামবাগ, ২৭ ডিসেম্বর:- নচিকেতার সুরে ভাসলো আরামবাগবাসী। আরামবাগ উৎসবের দ্বিতীয় দিনে স্টেজে সংগীত পরিবেশন করেন নচিকেতা চক্রবর্তী। এদিন সন্ধ্যায় আরামবাগ বয়েজ মাঠে অনুষ্ঠিত উৎসব প্রারঙ্গে একের পর এক জীবনমুখী ও প্রেমের গান পরিবেশন করেন তিনি। নচিকেতার গান শুনতে আরামবাগ শহরে আসেন প্রায় ছয়টি জেলার মানুষ। এই বিষয়ে আয়োজক কমিটির এক সদস্য বলেন বিকাল ৩টে বাজতেই […]
উত্তরপ্রদেশ থেকে ট্রেনপথে বাংলায় কচ্ছপ পাচার। হাওড়া স্টেশন থেকে কচ্ছপ সমেত ধৃত ৩।
হাওড়া,১৫ ফেব্রুয়ারি:- উত্তরপ্রদেশ থেকে এরাজ্যে কচ্ছপ পাচার করতে এসে ধরা পড়ল এক মহিলা সহ ৩ পাচারকারী। শনিবার বেলা ১১টা নাগাদ হাওড়ার ওল্ড কমপ্লেক্সে ডাউন যোধপুর এক্সপ্রেস থেকে হাওড়া জিআরপি কচ্ছপ সমেত এই তিনজনকে গ্রেপ্তার করে। জিআরপি সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের সুলতানপুরের বাসিন্দা এই তিনজন কচ্ছপ নিয়ে হাওড়ায় আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে জিআরপির অফিসাররা […]
স্লেজিং একটা ফাঁদ বলছেন টিম ইন্ডিয়ার ওয়াল।
স্পোর্টস ডেস্ক , ২০ জুন:- ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিফেন্ডার যদি হয়ে থাকেন রাহুল দ্রাবিড়। তবে দলের ওয়াল বলে পরিচিত চেতেশ্বর পূজারা। টেস্ট ক্রিকেটে যাকে আউট করতে কালঘাম ছুটে যেত বোলারদের। এবার স্লেজিং নিয়ে মুখ খুললেন তিনি। স্লেজিং হল মনঃসংযোগ ভাঙারই একটা ফাঁদ। আশ্চর্য, তাঁর মতো আপাত শান্ত ব্যক্তিরও মাঝেমধ্যে মনে হয়েছে, দিই পাল্টা জবাব দিয়ে! […]




