কলকাতা , ৯ মে:- তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রিসভায় প্রবীণ এবং অভিজ্ঞদের পাশাপাশি নতুন কিছু মুখ স্থান পেয়েছে। পূর্ণ মন্ত্রীদের তালিকা নতুন উল্লেখযোগ্য নাম সাগরের দীর্ঘদিনের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা, মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ, উলুবেরিয়া দক্ষিণের বিধায়ক পুলক রায়, সবং এর বিধায়ক মানস ভুঁইয়া, উত্তরবঙ্গ থেকে হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র এবং গোয়ালপখোরের বিধায়ক মোঃ গোলাম রব্বানীর। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী তালিকায় নতুনদের মধ্যে উল্লেখযোগ্য প্রাক্তন আইপিএস আধিকারিক হুমায়ুন কবীর, রামনগরের বিধায়ক অখিল গিরি, প্রাক্তন সাংসদ রত্না দে নাগ প্রমুখ। রাজ্য মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রী হচ্ছেন ঝাড়গ্রাম থেকে বিধায়ক হওয়া সাঁওতালি ছবির নায়িকা বিরবাহা হাঁসদা, দিলীপ মন্ডল, আখোরুজ্জামান, জ্যোৎস্না মান্ডি, সাবানা ইয়াসমিন, ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল কংগ্রেসে আসা প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি প্রমূখ। রাজভবনে শপথ শেষে নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
Related Articles
ধার চেয়ে টাকা না পেয়ে হাঁসুয়া দিয়ে ভাইকে কোপ দাদার।
সুদীপ দাস, ২ অক্টোবর: টাকা ধার চেয়ে না পাওয়া হাঁসু্য়া দিয়ে ভাইকে কোপানোর অভিযোগ উঠলো দাদার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার ইলছোবা দক্ষিনপাড়ায়। গুরুতর জখম অবস্থায় ভাই মুক্ত দাস হাসপাতালে চিকিৎসাধীন। দাদা হীরা দাস পলাতক। দুই ভাই পেশায় দিনমজুর। ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে। এদিন বিকেলে মুক্ত কাজ থেকে বাড়িতে ফিরতেই মদ্যপ অবস্থায় এসে হীরা টাকা […]
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিদ্যুতের যন্ত্রাংশে জল জমলেই বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- দুর্যোগপূর্ণ আবহাওয়া জনিত কারনে বিদ্যুতের ট্রান্সফর্মার, ফিডার বক্স বা সাব-স্টেশনে জল জমে থাকলে রাজ্য সরকার সুরক্ষার কথা মাথায় রেখে সেই এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, সচিব এবং সব জেলার অধিকর্তা, সিইএসসি র আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে একটি ভার্চুয়াল […]
জলাতঙ্কের ভীতি নয়, পথ কুকুরদের র্যাবিস ভ্যাক্সিনেশন হাওড়ায়।
হাওড়া, ২৬ সেপ্টেম্বর:- জলাতঙ্কের ভীতি আর নয়, পথ কুকুরদের র্যাবিস ভ্যাক্সিনেশন হলো হাওড়ায়। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে বাড়ির পোষ্য ও রাস্তার কুকুরদের বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাক্সিন দেওয়া হলো হাওড়ায়। রবিবার সকালে মধ্য হাওড়ার নরসিংহ দত্ত রোডের রাজ্য প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে প্রোগ্রেসিভ ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের হাওড়া জেলা ইউনিট ও হাওড়ার এক স্বেচ্ছাসেবী পশুপ্রেমী সংগঠনের উদ্যোগে আসন্ন বিশ্ব জলাতঙ্ক […]









