শিলিগুড়ি , ২৩ এপ্রিল:- বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ভুরিয়াখালিতে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি বালি বোঝাই ট্রাক আটক করে। এবং চাকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। কিন্তু চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পাড়ায় ওই ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ধৃতদের নাম সাজীত আজহার(৩৫) মুকসুদ আলম(২৫)। দুজনেই উত্তর দিনাজপুর জেলার দোলুয়ার বাসিন্দা। ধৃত দুজনকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। বিধাননগর থানার পুলিশ সূত্রে খবর অবৈধ বালি বোঝায় ট্রাকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।
Related Articles
ইস্টবেঙ্গলের দলে প্রিমিয়ার লিগ খেলা আরও এক বিদেশি
স্পোর্টস ডেস্ক , ৯ অক্টোবর:- আগামী সপ্তাহের শেষদিকেই দেশীয় ফুটবলারদের নিয়ে গোয়া পৌঁছে যাওয়ার বন্দোবস্ত চলছে। কোচ হিসেবে কার্যত চূড়ান্ত রবি ফাওলারের হাতেই বিদেশি বাছাইয়ের দায়িত্ব। সেক্ষেত্রে ড্যানি ফক্স, স্কট নেভিল, রুডি গেস্টেডের পর ইস্টবেঙ্গলের প্রস্তাবে সাড়া দিয়ে প্রায় চূড়ান্ত অ্যান্থনি পিলকিংটন। নরউইচ সিটির জার্সি গায়ে ইংলিশ প্রিমিয়র লিগে ৭৫ ম্যাচ খেলা এই আইরিশ ফুটবলারের […]
উত্তপ্ত লিলুয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসে জখম পুলিশ কর্মী।
হাওড়া , ৭ জুন:- দুই দলের গন্ডগোলকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার লিলুয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে জখম হন এক পুলিশ কর্মী। দুই দলের গন্ডগোলের জেরে সোমবার উত্তপ্ত হয়ে উঠল লিলুয়ার ‘সি’ রোড। লাঠি ও ধারাল অস্ত্র নিয়ে সংঘর্ষ হয় উভয়পক্ষের মধ্যে। বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় আহত হন এক পুলিশ কর্মী। […]
পুজো কমিটিগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর , কমিশনের তলব করা ব্যাখ্যার জবাব রাজ্যের।
কলকাতা , ৮ সেপ্টেম্বর:- পুজো কমিটি গুলিকে নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকে নির্বাচনী আদর্শ আচরণবিধি লংঘন হয়নি বলে জানিয়ে দিল রাজ্য সরকার। এ ব্যাপারে কমিশনের তলব করা ব্যাখ্যার জবাবে নির্বাচন কমিশনকে লিখিতভাবে উত্তর দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। কারণ বিধি মেনে মুর্শিদাবাদ এবং ভবানীপুরের কোন ক্লাব সংগঠনকে ওই বৈঠকে ডাকা হয়নি বলে স্বরাষ্ট্র সচিব কমিশনকে […]







