কলকাতা , ১৩ এপ্রিল:- রাজ্যের বিধানসভা নির্বাচনের বাকি দফাতে করোনা সংক্রমণ রুখতে কলকাতা হাইকোর্ট এব্যপারে নির্বাচন কমিশনের জারি করা বিধি নিষেধ কঠোর ভাবে পালন করার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণনের ডিভিশন বেঞ্চ এই নিয়ে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলার রায়ে স্পষ্ট জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী প্রচার হোক বা অন্য যে কোনও ক্ষেত্র বড় ভিড় এড়াতে হবে। প্রচার সভা বা কর্মসূচিতে যাতে মাত্রাতিরিক্ত ভিড় না হয় জেলাশাসক এবং রাজ্যের নির্বাচনী আধিকারিককে দায়িত্ব নিতে হবে। যদি কোথাও করোনা বিধি ভঙ্গ হয়, তার জন্য জেলাশাসক ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকবেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তার রায়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, কোনও মতেই করোনাবিধি ভঙ্গ করা যাবে না। প্রতিটি রাজনৈতিক দলকেই ভোটপ্রচার করতে হলে তার সঙ্গেই করোনা সচেতনতা ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে লিফলেট বিলি করতে হবে। প্রত্যেকের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে বলা হয়েছে। ভোটকেন্দ্রে স্যানিটাইজার ব্যবস্থা বাধ্যতামূলক ভাবে রাখতে হবে বলে আদালত তার নির্দেশে জানিয়েছে।
Related Articles
জমল না নাইটশো , আবুধাবিতে রোহিটের মুম্বই রাজ।
স্পোর্টস ডেস্ক , ২৪ সেপ্টেম্বর:- গতবারের চ্যাম্পিয়নদের সামনে ধরাশায়ী কেকেআর। ৪৯ রানে জিতে আইপিএল এ প্রথম জয় মুম্বই এর। হিটম্যান মুম্বই অধিনায়ক এর দাপুটে ব্যাটিং এর সামনে দাঁড়াতেই পারল না কেকেআর এর বোলাররা। কেকেআর দলের সাড়ে ১৫ কোটির সর্বাধিক দামি ক্রিকেটারকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। ৫৪ বলে বিধ্বংসী ৮০ রানের […]
হাওড়ায় ফুলমেলার শুভ সূচনা।
হাওড়া,১৬ জানুয়ারি:- হাওড়া ফুলমেলার শুভ উদ্বোধন হল মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই মেলার শুভ সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার, অভিনেত্রী দেবলিনা দত্ত সহ অন্যান্যরা। উল্লেখ্য, “হাওড়া ফুলমেলা – ২০২০” এর পরিচালনায় রয়েছে হাওড়া বৃক্ষ ও পুষ্প প্রেমী সংগঠন। ১৬ জানুয়ারি থেকে ১৯ […]
মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসু।
হুগলী ,১৯ মার্চ:- হুগলীর শ্রীরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী করেছেন কবীর শঙ্কর বোসকে। শুক্রবার শ্রীরামপুর মহকুমাশাসক দপ্তরে জমা দিলেন মনোনয়ন। বিজেপি প্রার্থী বলেন তৃনমুল সরকার যাচ্ছে, বিজেপি সরকার আসছে। তৃনমুলের নেতাদের বলবো মাঠে নেবে খেলুন, পিছনে থেকে খেলবেন না। রাজনৈতিকভাবে মোকাবিলা করুন হিংসা করার চেষ্টা করবেনা। Post Views: 483






