ব্যারাকপুর , ১৩ এপ্রিল:- নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে শিল্পাঞ্চলের জগদ্দল,ভাটপাড়া,নৈহাটি জুড়ে দুষ্কৃতী দৌরাত্ম্য ততই বেড়ে চলেছে। সোমবার রাত দেড়টা নাগাদ জগদ্দল থানার গারুলিয়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভারত হাউজিং লক্ষ করে বোমাবাজি চালালো দুষ্কৃতীরা। জানা গেছে ওইদিন গভীর রাতে স্থানীয় ব্যবসায়ী গৌরাঙ্গ দাসের বাড়ি লক্ষ করে দুষ্কৃতীরা বোমাবাজি করে। পরপর দুটো বোমা ছুড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বোমার তীব্র আওয়াজে আশেপাশের ঘরবাড়িও কেঁপে ওঠে। এদিকে ঘটনার পর থেকেই রীতিমত আতঙ্কে ভারত হাউজিংয়ের বাসিন্দারা। যদিও এই ঘটনা প্রসঙ্গে ব্যবসায়ী গৌরাঙ্গ দাসের ছেলে নীলরতন দাস বলেন,সোমবার রাত দেড়টা নাগাদ বোমার আওয়াজে ঘুম ভেঙে যায়। তবে কে বা কারা এই বোমাবাজি করল তা বলতে পারবো না। তার দাবি দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তবে তার দাবি,এর আগে এই ধরনের ঘটনা এই অঞ্চলে কখনো ঘটেনি। এদিকে সিসিটিভির ফুটেজে দুষ্কৃতীদের বোমাবাজির দৃশ্য ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে তিনজন দুষ্কৃতী বোমাবাজি করার পর বাইকে চেপে এলাকা ছেড়ে চম্পট দিচ্ছে। ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ।
Related Articles
বাংলাদেশের সাংসাদের দেহাংশ তল্লাশিতে বাগজোলা খালে এবার নামালো হল ভারতীয় নৌ সেনাবাহিনীকে।
কলকাতা, ৩ জুন:- দীর্ঘদিন ধরেই ভাঙ্গরের এই বাগজোলা খালে জিরানগাছা ব্রিজ থেকে সাতুলিয়া ব্রিজ পর্যন্ত একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে সি আই ডি ও ডিএমজি আধিকারিকেরা। কখনো জেলে দিয়ে জাল ফেলে কখনো ডিএমজি আধিকারিকেরা জলে নেমে তল্লাশি চালাচ্ছে কিন্তু নিরাশ হয়ে ফিরতে হচ্ছে ডিএমজিও সিআইডির আধিকারিকদের। অবশেষে আজ সোমবার ভাঙ্গড়ের বাগজোলা খালের জিরানগাছা ব্রিজ সংলগ্ন এলাকায় […]
রাজ্যপালকে নিয়ে এবার মুখ খুললেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
প্রদীপ সাঁতরা,৩০ জানুয়ারি:– রাজ্যপালের পদ নিয়ে বিতর্ক বহুদিনের বলে জানালেন বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, এর আগেও বহু রাজ্যপালকে নিয়ে বিতর্ক হয়েছে। রাজ্যপালের সঙ্গে শাসক দলের বহু ইস্যুতে সংঘাত তৈরি হয়েছিল তবে সবকিছুকে ছাপিয়ে বর্তমান রাজ্যপালের সঙ্গে সংঘাত সবথেকে বেশি। তিনি আরও বলেন, রাজ্যপাল সবসময় রণংদেহি মেজাজে থাকেন। তাই তারসঙ্গে রাজ্য সরকারের মতপার্থক্য বেশি […]
ভোটের দিনে বাহিনীর গতিবিধির ওপর নজরদারি রাখবে কমিশন।
কলকাতা, ১১ এপ্রিল:- নির্বাচন কমিশন ভোটের দিন গুলিতে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নজরদারি রাখবে। এই প্রথমবার ভোটের আটচল্লিশ ঘণ্টা আগে থেকে ভোট শেষ হওয়ার পর কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নিজস্ব সার্ভিলেন্স টিম মারফত নজরদারি চালানো হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার এবং গতিবিধি নিয়ে রাজনৈতিক দলগুলির অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। […]








