ব্যারাকপুর , ১২ এপ্রিল:- ফের রাতের অন্ধকারে ভাটপাড়ায় বোমাবাজিতে আতঙ্ক ছড়াল। রবিবার রাতে ভাটপাড়ার ১ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া রোডের ওপর কুলিডিপো মোড়ে বোমাবাজি করে দুষ্কৃতীরা। জানা গেছে রবিবার রাত ১২-১০ নাগাদ বিজেপির নির্বাচনী ক্যাম্পের সামনে ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। স্থানীয় বিজেপি নেতা রাকেশ সিংয়ের অভিযোগ,ওই দিন রাত পৌনে বারোটা পর্যন্ত দলীয় কর্মীরা ক্যাম্প অফিসে ছিলেন। তারপর যে যার বাড়ি চলে যায়। তারপরই রাত বারোটা নাগাদ ক্যাম্প অফিসের সামনে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তার দাবি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতেই এই ধরনের বোমাবাজি করা হয়েছে। যাতে ভোটের দিন ভোটাররা ভোট দিতে বাইরে বের হতে না পারে। এদিন ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবি তুললেন বিজেপি নেতা রাকেশ সিং। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি এই ঘটনা বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল।
Related Articles
রান্না করার সময় সিলিন্ডার ফেটে দুর্ঘটনা, আহত ১।
হাওড়া, ২৭ জানুয়ারি:- রান্না করার সময় বাড়িতে সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটলো হাওড়ায়। ঘটনায় আহত ১। শুক্রবার রাতে হাওড়ার শিবপুরের রামজি হাজরা লেনের ঘটনা। জানা গেছে, রাতে রান্না করার সময় সিলিন্ডার ব্লাস্ট করে ভেঙে পড়ে বাড়ির একাংশ। আহত হন এক ব্যক্তি। উদ্ধার করা হয় বৃদ্ধা মাকে। ঘটনার পর আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাওড়া জেলা হাসপাতালে আনা […]
রেজিস্ট্রি বিবাহের নিয়ম সরলীকরণের পরিকল্পনা।
কলকাতা, ২৬ জুন:- রাজ্য সরকার রেজিস্ট্রি বিবাহের নিয়ম সরলীকরণের পরিকল্পনা নিয়েছে। আগে রেজিস্ট্রি বিবাহের ক্ষেত্রে একমাস আগে নোটিস দিতে হত। নতুন নিয়মে একদিনের নোটিশেই রেজিস্ট্রি বিবাহ হওয়ার সংস্থান থাকছে। রাজ্যের আইন দফতর সূত্রে জানা গেছে, বিবাহ রেজিস্ট্রির নতুন খসরা বিধি তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর নয়া বিধিকে চূড়ান্ত রূপ দেওয়া হবে। […]
মনোনয়ন জমা দিলেন আরামবাগের বিজেপি প্রার্থী।
হুগলি, ২৬ এপ্রিল:- আজ মনোনয়ন জমা দিলেন আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগাড়। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে শোভাযাত্রা করে হুগলি জেলাশাসক দপ্তরে মনোনয়ন জমা দিতে যান বিজেপি প্রার্থী। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অমিতেন্দু পালের কাছে মনোনয়ন জমা দেন আরামবাগের বিজেপি প্রার্থী। পেশায় শিক্ষক অরূপ কান্তি দিগার এবারই প্রথমনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটে জিতে আরামবাগ বাসীর জন্য কাজ […]









