ব্যারাকপুরঃ, ১১ এপ্রিল:- দোরগোড়ায় নির্বাচন কড়া নাড়ছে। কিন্তু ফের নির্বাচনের প্রাক্কালে ভাটপাড়ার মাদ্রালের জয়চন্ডিতলার একটি ক্লাবের ভেতর থেকে প্রচুর কৌটো বোমা, বোমা তৈরির মশলা ও সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। এলাকাটি ভাটপাড়া থানার অন্তর্গত হলেও জগদ্দল বিধানসভার অধিনস্থ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ মাদ্রালের চণ্ডীতলা এলাকার ওই ক্লাবটিতে হানা দেয়। ওই ক্লাবটিতে হানা দিয়ে পুলিশ প্রচুর পরিমাণে কৌটো বোমা,বোমা তৈরির মশলা,গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। এদিকে ভোটের মুখে ফের ভাটপাড়া এলাকায় বোমা,গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যদিও এতগুলো বোম-গুলি কে বা কারা ওই ক্লাবের ভেতর মজুত করে রেখেছিল তা তদন্তকারীরা খতিয়ে দেখছে। যদিও বোম-গুলি মজুতের ঘটনায় জড়িত সন্দেহে এলাকার কুখ্যাত দুষ্কৃতী অঙ্কিত সাউ,লক্ষন দেবনাথ সহ বেশে কয়েকজন সন্দেহ ভাজনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। তবে আগামী ২২ শে এপ্রিল বিধানসভা কেন্দ্রের নির্বাচনের আগে বড়সড় সাফল্য পেল স্থানীয় প্রশাসন।
Related Articles
“আনন্দধারা” আমাদের অহংকার। এর উৎকর্ষতা সারা দেশে প্রতিষ্ঠিত হয়েছে। হাওড়ায় বললেন পঞ্চায়েত মন্ত্রী।
হাওড়া,২৮ ফেব্রুয়ারি:- “রাজ্যে আনন্দধারা প্রকল্পের সঙ্গে যুক্ত মেয়েরা আমাদের সম্পদ। এরা অর্থনীতি ও সমাজনীতি সর্বক্ষেত্রেই যুক্ত রয়েছেন। কিন্তু তা সত্বেও রাজ্যে আনন্দধারা প্রকল্পে আমাদের প্রচার কম। তাই অনেকেই জানেন না আনন্দধারার কাজ। এরচেয়ে বেশি অহংকারের দফতর আর নেই।” শুক্রবার বিকেলে হাওড়ায় এক অনুষ্ঠানে এসে একথা বলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। […]
শুরু হলো কোন্নগর বইমেলা ।
প্রদীপ সাঁতরা,৬ ডিসেম্বর:- আজ কোন্নগর বই মেলা ও পুষ্প প্রদর্শনীর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্ভোধন হলো কোন্নগর এর কালীতলা প্রাঙ্গণে। প্রদীপ প্রজ্জ্বলন করলেন প্রধান অতিথি বিশিষ্ট সাহিত্যিক শ্রী স্বপ্নময় চক্রবর্তী। উদ্ভোধনী অনুষ্ঠানের আগে বইয়ের জন্য হাঁটুন এই শীর্ষক এ কোন্নগর এর উচ্চ বিদ্যালয় ও রাজেন্দ্র বিদ্যালয় থেকে মেলা প্রাঙ্গন পর্যন্ত ছাত্র ছাত্রীরা হাঁটায় অংশগ্রহণ […]
মুখ্যসচিবের দিল্লিতে নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করতে কেন্দ্রকে অনুরোধ মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ২৯ মে:- মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে দিল্লিতে নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছেন। সংঘাতে না গিয়ে সাংবিধানিকভাবে এই সমস্যার সমাধান করতে তিনি অনুরোধ জানান। মুখ্যসচিবকে দিল্লি তলবের সিদ্ধান্তের বিরোধিতা করে আজ নবান্নে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বারবার তাকে এবং তার প্রশাসনিক কর্তাদের অপমান করা হচ্ছে। […]








