হাওড়া , ১১ এপ্রিল:- টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেওয়া হল হাওড়া ঘুসুড়ির শ্রীহনুমান জুটমিলে। এর জেরে কর্মহীন হয়ে পড়লেন মিলের প্রায় আড়াই হাজার শ্রমিক। রবিবার সকালে মিলে এসে ওই নোটিশ দেখেন শ্রমিকরা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। মিল খোলার দাবিতে মিলের গেটের সামনে এদিন বিক্ষোভ দেখায় শ্রমিকরা। শনিবার হাওড়ায় ভোটপর্ব মিটতেই কেন রবিবার সকালে নোটিশ দিয়ে মিল বন্ধ করে দেওয়া হলো এই নিয়ে সরব হয়েছে মিলের তৃণমূল ট্রেড ইউনিয়ন সহ অন্যান্যরা। পাটের জোগান থেকে শুরু করে উৎপাদন সবই স্বাভাবিক বলে শ্রমিকদের দাবি। কিন্তু তা সত্বেও মিল বন্ধ করে দেওয়া হলো কোন যুক্তিতে সেই নিয়েও প্রশ্ন তুলেছেন কাজ হারানো শ্রমিকরা। তাঁদের অভিযোগ মালিকের আরও দুটি মিল রয়েছে। কিন্তু শুধু এই মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন থেকে জানানো হয় ইচ্ছা করেই মালিকপক্ষ চালু লাভজনক মিলটি বন্ধ করে দিয়েছে। শ্রীহনুমান জুটমিলে প্রোডাকশন ভালোই হতো। কাঁচা মালের অভাব দেখিয়ে মালিকপক্ষ মিল বন্ধ করে দিয়েছে।
Related Articles
দ্বিতীয় দফায় ৩০টি আসনে ১৭২ জন প্রার্থী লড়াই এর ময়দানে রয়েছেন।
কলকাতা , ১৮ মার্চ:- আগামী ২৭ মার্চ প্রথম দফার বিধানসভা নির্বাচনে ১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় বলেন দ্বিতীয় দফায় পয়লা এপ্রিল যে ৩০টি আসনে ভোট নেওয়া হবে সেখানে মোট ১৭২ জন প্রার্থী লড়াই এর ময়দানে রয়েছেন। এরমধ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপির ৩০ জন করে এবং সিপিএমের ১৫ […]
বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হাওড়ায়।
হাওড়া, ২৩ জানুয়ারি:- উড়িষ্যা থেকে বাংলায় পাচার হওয়ার আগেই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল হাওড়ার সাঁকরাইল থানার পুলিশ। সোমবার ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গাঁজা সমেত গাড়িটিকে ধরার জন্য ওত পেতে থাকে পুলিশ। পুলিশের জালে ধরা পড়ে প্রায় ৪০ কেজি ওজনেরও বেশি পরিমাণ গাঁজা। সাঁকরাইল থানা এলাকার ১৬ নম্বর জাতীয় […]
পালানোর চেষ্টা, দৌড়ে আসামীকে ধরল আরপিএফ।
হাওড়া, ১৩ জুলাই:- মঙ্গলবার দুপুরে হাওড়া আদালতে তোলার সময়ে আরপিএফের হাত থেকে পালানোর চেষ্টা করে এক অভিযুক্ত। তাকে ধরতে পিছন পিছন দৌড়ায় আরপিএফ। জেলাশাসকের অফিসের কিছুটা আগেই বাসস্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষালয়ের সামনে দৌড়ে গিয়ে ওই অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে ফেলা সম্ভব হয়। এরপর তাকে হাওড়া আদালতে তোলা হয়। সূত্রের খবর, রেলের আইন ভাঙার কেসে ওই অভিযুক্তকে […]







