স্পোর্টস ডেস্ক, ১১ আগস্ট:- আইএসএলের জন্য দশটি দল জার্সির নকশা পাঠিয়ে দিল প্রতিযোগিতার আয়োজকদের কাছে। সোমবার রাত পর্যন্ত যা খবর, সেই তালিকায় ইস্টবেঙ্গল নেই। কলকাতার একমাত্র ক্লাব হিসেবে রয়েছে এটিকে-মোহনবাগান । আন্তর্জাতিক ক্রীড়া ভিডিয়ো গেম প্রস্তুতকারক সংস্থা আইএসএলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে । লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের সঙ্গে এ বার এই ভিডিয়ো গেমে দেখা যাবে সুনীল ছেত্রী , সুব্রত পালদের মতো ভারতীয় তারকাদেরও । এই কারণেই ১০ অগস্টের মধ্যে দশটি দলকে তাদের তিন ধরনের জার্সি (হোম, অ্যাওয়ে ও নিরপেক্ষ) জমা দিতে বলা হয়। সেই তালিকায় ইস্টবেঙ্গলের নাম ছিল না । তবু একটা ক্ষীণ সম্ভাবনা থাকছিল , যদি শেষ মুহূর্তে কিছু ঘটে । কিন্তু জার্সির নকশা জমা পড়ার মধ্যেও লাল-হলুদ ক্লাব না থাকায় সম্ভাবনা আরও ক্ষীণ হল।
Related Articles
আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যে করোনা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ৬ মে:- আগামী ১৫ দিনে রাজ্যের করোনা পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রীর সকলকে সতর্ক করে দিয়েছেন। নবান্নে আজ সাংবাদিক বৈঠকে তিনি এই পরিস্থিতিতে সকলকে যথাযথভাবে মাস্ক পড়তে এবং বিধি-নিষেধ মেনে চলার আর্জি জানিয়েছেন। বাসে ভিড় এড়িয়ে যাতায়াতের তিনি পরামর্শ দেন। সরকার বাধ্য হয়ে লোকাল ট্রেন বন্ধ রেখেছে এবং […]
ফের দুর্ঘটনা নবান্নর কাছে।
হাওড়া, ২৩ মার্চ:- ফের দুর্ঘটনা নবান্নর কাছে। এবার দ্বিতীয় হুগলী সেতুর সংযোগকারী রাস্তার শার্প বেন্ডের ইউটার্নের মুখে মাল বোঝাই লরি ওভারলোডের কারণে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি থেকে সব প্লাইবোর্ড পড়ে যায় রাস্তায়। বিঘ্ন হয় যান চলাচলে। এর কয়েকদিন আগেও গত সোমবার নবান্নের সামনে কোনা এক্সপ্রেসওয়েতে বালি বোঝাই লরি উল্টে বিপত্তি ঘটে। আহত হয় চালক, খালাসি। […]
পথ কুকুরদের পাশে হুগলির সিঙ্গুরের যুবকেরা।
হুগলি , ১৮ মে:- করোনা মোকাবিলায় গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে লকডাউন । তাই খাদ্য সংকট দেখা দিয়েছে পথ কুকুরদের । হোটেল, চায়ের দোকান, বাজার বন্ধ রয়েছে সারা দিন, তাই রাস্তায় থাকা কুকুরদের খাবার জুটছে না । সেই কারনে দ্বিতীয় লকডাউনে পথ কুকুরদের মাংস ভাত খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করলেন সিঙ্গুর বিধানসভার অন্তর্গত মির্জাপুর গ্রামের বাসিন্দা […]







