হাওড়া, ১১ এপ্রিল:- শীতলকুচির ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার হাওড়া ব্রিজে বিক্ষোভ দেখায় তৃণমূল। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করে যুব তৃণমূল কংগ্রেসের সমর্থকরা।এদিনের কর্মসূচি নিয়ে হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সিকান্দার আলি খান বলেন, অমিত শাহ যেখানে জনসভা করতে আসছেন সেখানে তিনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন। তাদের ক্যাডারদের হিংসার পথ অবলম্বন করতে নির্দেশ দিচ্ছেন। যেনতেন প্রকারে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করে তারা পশ্চিমবঙ্গকে দখল করার চেষ্টা করছেন। তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না।কোচবিহারের শীতলকুচির ঘটনায় ৪ জন তৃণমূল কংগ্রেস কর্মীকে তাঁরা সিআরপিএফ জনকে দিয়ে গুলি করে হত্যা করেছেন। আমরা মনে করি এটা রাজ্যের, দেশের বুকে কলঙ্ক। কালকে কালা দিবস। আজকে আমরা প্রতিবাদ করছি। আমরা অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করছি।
Related Articles
কালীপুজোর রাতে হাওড়ায় বেশ কয়েকটি জায়গায় আগুন।
হাওড়া, ৪ নভেম্বর:- কালীপুজোর রাতে হাওড়ায় বেশ কয়েকটি জায়গায় আগুন। ঘুসুড়ি গুহ রোডে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন। শিবপুর থানা এলাকার ফোর্সর রোড করে রিভার ডেল ক্লাব টাউন আবাসনে আগুন। মিডিয়াকে ঢুকতে বাধা। আগুন নেভানোর কাজ চলছে। Post Views: 749
কালীপূজায় আতশবাজি নিয়ে মানুষকে সচেতন করতে ফেসবুক লাইভ করলো হাওড়া সিটি পুলিশ।
হাওড়া, ২৩ অক্টোবর:- আসন্ন কালীপুজো এবং দীপাবলি উপলক্ষে আতশবাজি এবং শব্দবাজি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে শনিবার দুপুরে এক ফেসবুক লাইভের আয়োজন করে হাওড়া সিটি পুলিশ। ওই ফেসবুক লাইভের মাধ্যমে আতশবাজি বা শব্দবাজি শুধু নয়, পাশাপাশি হাইওয়ে এবং বিভিন্ন রোডের পথ দুর্ঘটনা সম্পর্কেও মানুষকে সচেতন করা হয়। এদিনের ফেসবুক লাইভে অংশ নেন হাওড়া সিটি পুলিশের […]
স্কুলে জল ভরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম চতুর্থ শ্রেণীর ছাত্রী।
হাওড়া, ১৮ জুলাই:- স্কুলের ওয়াটার পিউরিফায়ার থেকে বোতলে জল ভরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হলো ক্লাস ফোরের এক ছাত্রী। বর্তমানে হাওড়া জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে। সে ট্রমার মধ্যে থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার সিটি স্ক্যান করা হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। ঘটনার জেরে হাওড়ার বাঁকড়া মিশ্রপাড়া শিক্ষাকেন্দ্রে সোমবার দুপুরে তুমুল উত্তেজনা ছড়িয়ে […]











