হুগলি , ১০ এপ্রিল:-আজ সকালে চাঁপদানি বিধানসভা কেন্দ্রে ভোট দিলেন কংগ্রেস প্রার্থী প্রার্থী আবদুল মান্নান ভোট দেবার পর মান্নান সাহেব জানালেন আমার লড়াই আদর্শের জন্য লড়াই ব্যক্তিগতভাবে কারো সঙ্গে আমার লড়াই নেই আর যারা বিপক্ষে রয়েছেন তারা সবাই আমার স্নেহভাজন এখন পর্যন্ত যে ভোট হয়েছে মোটামুটি শান্তিপূর্ণ আমি বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখেছি আপাতত কোনো গন্ডগোলের খবর নেই। পাশাপাশি সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরে চাপ দানি কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন জানান যে ভোটে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন আমার আশা মানুষ আমাদের পাশে থাকবেন কারণ আমি পাঁচ বছর পুরপ্রধান থাকাকালীন মানুষের সঙ্গে মিশেছি তাই জানি মানুষ কাদের সঙ্গে আছেন আর সকাল থেকে বিভিন্ন জায়গায় ইভিএম খারাপ থাকার জন্য ভোটগ্রহণ স্থগিত ছিল আমরা কমিশন কে জানিয়েছি যাতে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায় ।
Related Articles
সপ্তাহে দু’দিন লকডাউনের আজ প্রথম দিনে হাওড়ায় সকাল থেকেই সক্রিয় পুলিশ। ড্রোনের মাধ্যমে নজরদারি।
হাওড়া , ২৩ জুলাই:- করোনা সংক্রমণ বাড়তে থাকায় সপ্তাহে দু’দিন লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সপ্তাহে দু’দিন লকডাউনের প্রথম দিন আজ বৃহস্পতিবার সকাল থেকে সম্পূর্ণ লকডাউন শুরু হয়েছে হাওড়াতেও। লকডাউন সফল করতে সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় পুলিশের তৎপরতা নজরে পড়ছে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। প্রয়োজন ছাড়া রাস্তায় বের হলেই তাকে আটকানো হচ্ছে। বালি, […]
ডাক বিভাগ রাজ্যজুড়ে সাধারণ পরিষেবা কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।
কলকাতা ,১ অক্টোবর:- রাজ্যের প্রত্যন্ত এলাকা গুলোতে ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে ডাক বিভাগ রাজ্যজুড়ে কমন সার্ভিস সেন্টার বা সাধারণ পরিষেবা কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রেন, বিমান ও বাসের টিকিট বুকিং মোবাইল ,ব্রডব্যান্ড রিচার্জ ,বিদ্যুৎ, এলপিজি গ্যাসের বিল জমা দেওয়ার মতো দেড়শ রকমের পরিষেবা পাওয়া যাবে এই কমন সার্ভিস সেন্টার গুলিতে।কলকাতা সার্কেল এর পোস্টমাস্টার জেনারেল […]
তৃণমূলের কফিনে পেরেক পোঁতার কাজ শুরু হয়ে গেছে ! মেদিনীপুরে বললেন শুভেন্দু !
পশ্চিম মেদিনীপুর , ১২ ফেব্রুয়ারি:- তৃণমূলের কফিনে পেরেক পোঁতার কাজ শুরু হয়ে গেছে। প্রতিদিনই একটি করে উইকেট পড়ছে। একজন করে সাংসদ, বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। শুক্রবার পরিবর্তন যাত্রায় বেরিয়ে পশ্চিম মেদিনীপুরে পরিবর্তন যাত্রায় এসে বললেন শুভেন্দু। এদিন বেলদা থেকে খড়্গপুরের মাতকাতপুর , মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকা ঘোরে বিজেপির পরিবর্তন যাত্রার রথ। ছোট ছোট […]



